Home / ফটো গ্যালারি / ঝিনাইদহে চলছে যাত্রা উৎসব
jatra+ghinaidha+mbd-2

ঝিনাইদহে চলছে যাত্রা উৎসব

মাস্টারি বিডি ডটকম ।
ঝিনাইদহ । ১৯ জানুয়ারি ২০১৮ । ০৬ মাঘ ১৪২৪

‘অশ্লীলতার বিরুদ্ধে নির্মল যাত্রা’ এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ১৫ দিন ব্যাপী যাত্রা উৎসব শুরু হয়েছে।

বুধবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ যাত্রাপালার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক জাকির হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক আছাদুজ্জামান, জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিন, অনিকেত যাত্রাশিল্পী সংসদের সভাপতি সরোয়ার জাহান বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ বাসস-এর।

jatra+ghinaidha+mbd-3

জেলা শিল্পকলা একাডেমী ও অনিকেত যাত্রাশিল্পী সংসদের আয়োজনে উদ্বোধনী দিনে কুষ্টিয়ার মহামিলন নাট্যগোষ্ঠীর আয়োজনে পরিবেশিত হয় নাটক “প্রেয়সি আনারকলী”।

আগামী ৩১ জানুয়ারি শেষ হবে এ উৎসবের। বাঙালি সংস্কৃতির ঐতিহ্য যাত্রাপালা। সুষ্ঠুধারার যাত্রাপালা আবারো ফিরিয়ে আনার প্রয়াসে এ আয়োজন বলে জানান সংশ্লিষ্টরা।

১৫ দিন ব্যাপী এ উৎসবে ঝিনাইদহ ও কুষ্টিয়ার ১৫টি যাত্রা অংশ নিচ্ছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

8 7 54

নতুন পরিষেবা-‘অস্থায়ী স্বামী’ ভাড়া

৮ ডিসেম্বর, ২০২৫ মাসস ইউরোপের দেশ লাটভিয়ায় লিঙ্গ অনুপাত এমনভাবে বদলে গেছে যে সেখানে এখন …

Leave a Reply

Your email address will not be published.