মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ১০ মে ২০১৮ । ২৭ বৈশাখ ১৪২৪
পঞ্চকন্যা হচ্ছে হিন্দু মহাকাব্যের প্রবাদপ্রতিম প্রধান পাঁচ নারী চরিত্র। তাঁদের প্রশংসাসূচক স্তবগান ও নাম পঠনে সকল পাপ দূরীভূত হবে বলে বিশ্বাস করা হয়ে থাকে।
তাঁরা হচ্ছেন- সীতা, অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা ও মন্দোদরী।
রামায়ণ থেকে অহল্যা, তারা ও মন্দোদরী এবং মহাভারত থেকে দ্রৌপদী ও কুন্তীকে নেয়া হয়েছে।
এক দৃষ্টিকোণে পঞ্চকন্যাকে আদর্শ নারী ও সতী-সাধ্বী স্ত্রীরূপে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। তবে তাঁদের একাধিক ব্যক্তির সাথে সম্পর্ক স্থাপন ও কিছু ক্ষেত্রে ঐতিহ্য ভঙ্গের বিষয় তুলে ধরা হয়েছে যা অন্যরা অনুসরণ করেনি।
সুপরিচিত সংস্কৃত স্তব-স্তুতিতে পঞ্চকন্যার বিষয়ে বলা হয়েছে-
অহল্যা দ্রৌপদী কুন্তী তারা মন্দোদরী তথা।
পঞ্চকন্যা স্মরে নিত্যং মহাপাতক নাশনম্।।
অর্থাৎ,
অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা ও মন্দোদরী
-এই পঞ্চকন্যাকে নিত্য স্মরণ করলে মহাপাপগুলো দূরীভূত হয়।
হিন্দু ধর্মাবলম্বী বিশেষতঃ হিন্দু গৃহিনীরা প্রত্যেক সকালে প্রার্থনার মাধ্যমে পঞ্চকন্যাকে নিত্য স্মরণ করে থাকেন। তাঁদের নাম প্রশংসাসূচক ও প্রার্থনা প্রাতঃস্মরণীয় হয়। সকালের শুরুতে তাঁদের নাম জপ করা একান্ত বাধ্যতামূলক।
আরেকটি ব্যাপার, সাহিত্যে পঞ্চকন্যার অর্থ হচ্ছে পাঁচ কন্যা। কন্যাকে বালিকা, কন্যা, কুমারীরূপে অনুবাদ করা হয়। যদিও তাঁরা বিবাহিতা, তবুও কন্যা শব্দ ব্যবহার করা হয়েছে। কিন্তু নারী বা সতী (সতী-সাধ্বী স্ত্রী) হিসেবে ব্যবহৃত হয়নি- যা প্রদীপ ভট্টাচার্যের কাছে কৌতূহল-উদ্দীপক হিসেবে মনে হয়েছে।
অহল্যা, তারা ও মন্দোদরী- এ কন্যাত্রয়কে মহাকাব্য রামায়ণে দেখা যায়। এর প্রধান নারী চরিত্র সীতাকে মাঝে-মধ্যে পঞ্চকন্যার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সীতা প্রধান পঞ্চকন্যাদের অন্যতম।
‘আহিল্যা’ নামে পরিচিতা অহল্যা মুনি গৌতম মহর্ষির স্ত্রী। অহল্যাকে প্রায়শঃই পঞ্চকন্যাদের প্রধানারূপে আখ্যায়িত করা হয়ে থাকে মূলতঃ তাঁর চারিত্রিক গুণাবলী, অসাধারণ সৌন্দর্য ও তাঁর সময়কালীন ঘটনাপ্রবাহে প্রথম কন্যার স্থান পায়। অহল্যাকে দেবতা ব্রহ্মা’র সৃষ্টিকর্ম হিসেবে সমগ্র মহাবিশ্বের সেরা সুন্দরীরূপে প্রায়শঃই বর্ণনা করা হয়। এছাড়াও তাঁকে মাঝে-মধ্যে চন্দ্র রাজবংশীয় পার্থিব রাজকন্যারূপে ডাকা হয়ে থাকে।গৌতমের আদর-যত্নে অহল্যা বয়ঃসন্ধিকালের পূর্ব পর্যন্ত বসবাস করতে থাকেন। অবশেষে বৃদ্ধ ঋষির সাথে পরিণয়সূত্রে আবদ্ধ হন। দেবতাদের রাজা ইন্দ্র তাঁর সৌন্দর্যে আকৃষ্ট হন ও গৌতমের ছদ্মবেশ ধারণের মাধ্যমে ঋষির অনুপস্থিতিতে অনুরোধ বা আদেশবলে যৌনসম্পর্ক স্থাপন করেন। রামায়ণের শুরুতে পূর্ণ আখ্যানে বর্ণিত রয়েছে, অহল্যা ইন্দ্রের কপটচারিতায় শিকারে পরিণত হন এবং তাঁকে চিনতে ব্যর্থ হন অথবা ধর্ষিত হন। তবে সকল বর্ণনায় অহল্যা ও তাঁর প্রেমিক (বা ধর্ষক) ইন্দ্র গৌতমের অভিশাপের কারণ হন। তবে, গ্রন্থের শুরুতে অহল্যার বিশ্বে অদৃশ্য অবস্থায় থেকে অনেক দুর্ভোগ-দুর্দশার কথা তুলে ধরা হয় এবং দেবতা বিষ্ণুর অবতার ও রামায়ণের প্রধান চরিত্র রামের আতিথেয়তা লাভে প্রায়শ্চিত্ত ঘটান। পরবর্তী সময়ে বিকাশমান প্রচলিত কাহিনীতে দেখা যায় যে, অহল্যা পাথরখণ্ডে পরিণত হন ও রামের চরণ স্পর্শের মাধ্যমে মানবরূপ ধারণ করেন। এছাড়াও কিছু সংস্করণে তাঁকে শুষ্ক নদীপ্রবাহে পরিণত হতে দেখা যায় ও প্রবাহ শুরু হয়ে তাঁর পাপস্খলন গৌতমী নদীতে (গোদাবরী) মিলিত হলে সম্পন্ন হবার কথা তুলে ধরা হয়। ইন্দ্র খোজা হয়ে প্রায়শ্চিত্ত ঘটান বা সহস্র যোনীমুখে আবৃত অবস্থায় অভিসম্ভাবিরূপে সহস্র চক্ষুতে পরিণত হবার মাধ্যমে অভিশাপ মুক্ত হয়েছিলেন।

তারা কিষ্কিন্ধ্যার রাণী ও বানররাজ বালী’র সহধর্মিনী ছিলেন। বিধবা হবার পর তিনি বালীর ভাই সুগ্রীবের রাণী হন। রামায়ণে বানর চিকিৎসক সূরসেনের কন্যা হিসেবে তারাকে চিত্রিত করা হয়েছে। পরবর্তীতে অন্য উৎসে সমুদ্র মন্থনে অপ্সরারূপে (স্বর্গীয় জলপরী) তাঁর জন্ম হয়েছে বলে দেখানো হয়। তিনি বালীকে বিয়ে করেন ও অঙ্গদ নামের এক পুত্র সন্তানের জন্ম দেন। এক দৈত্যের সাথে বালীকে সম্ভাব্য মৃত ভেবে সুগ্রীব রাজা হন ও তারাকে নিজ অধিকারভুক্ত করেন। তবে বালী ফিরে আসেন ও তারাকে ফিরে পান এবং ভাই সুগ্রীব পালিয়ে যান; তাঁর বিরুদ্ধে বালী বিশ্বাসঘাতকতার অভিযোগ আনেন। এছাড়াও সুগ্রীবের পত্নী রুমাকে নিজ অধিকারভুক্ত করেন। যখন সুগ্রীব বালীকে দ্বৈত যুদ্ধের আমন্ত্রণ জানান তখন তারা বুদ্ধিমত্তা প্রয়োগ করে বালীকে প্রত্যাখ্যান করার কথা বলেন। এর কারণ হিসেবে সুগ্রীবের রামের সাথে মিত্রতার কথা জানান। কিন্তু, বালী তার কথা অবহেলায় আনেন ও সুগ্রীবের মদদে রামের চাতুর্যময় তীরে বালীর মৃত্যু ঘটে। মৃত্যুকালে বালী সুগ্রীবের সাথে পুনরায় মিলিত হন ও যাবতীয় বিষয়ে তারার বিজ্ঞতাসূচক পরামর্শ অনুসরণ করার নির্দেশ দেন। কাহিনীর অধিকাংশ সংস্করণেই তারার বিলাপগাঁথা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ফুটে উঠেছে। তবে অধিকাংশ স্বদেশী সংস্করণে তারার সতীত্বের মহিমায় রামকে অভিশাপ প্রদান করার বিষয়টি তুলে ধরা হয়। কিছু সংস্করণে রাম তারাকে জ্ঞানদাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। সুগ্রীব সিংহাসন ফিরে পান। কিন্তু প্রায়শঃই হই-হুল্লায় মদ্যপানে বর্তমান প্রধান রাণী তারার সাথে সময় কাটান এবং রাবণ কর্তৃক অপহৃত রামের স্ত্রী সীতাকে উদ্ধারকল্পে প্রতিশ্রুত সহায়তায় ব্যর্থ হন। তারা বর্তমানে সুগ্রীবের রাণী ও তৎকালীন স্মারকসূচক প্রধান কূটনীতিবিদ হিসেবে সুগ্রীবের বিশ্বাসঘাতকতার শাস্তিস্বরূপ কিষ্কিন্ধ্যা ধ্বংসে উদ্যত রামের ভাই লক্ষ্মণের সাথে কৌশলে পুনর্মিলন ঘটাতে সহায়ক ভূমিকা পালন করেন।
রাবণের মৃত্যুতে ব্যবহৃত অস্ত্র হনুমান মন্দোদরীর কাছ থেকে চুরি করে এনেছিলেন।
লঙ্কার রাক্ষস (দৈত্য) রাজা রাবণের রাজমহিষী ছিলেন মন্দোদরী। হিন্দু মহাকাব্যে তাঁকে পরমা সুন্দরী, ধার্মিক ও ভগবভক্তরূপে চিত্রিত করা হয়েছে। অসুরাজের (দৈত্য) রাজা মায়াসুর ও অপ্সরা (স্বর্গীয় জলপরী) হেমার কন্যা তিনি। কিছু কাহিনীতে অপ্সরা মধুরার ব্যাঙ হয়ে যাবার বিষয়ে বর্ণিত হয়েছে ও ১২ বছর নির্বাসিত থাকার কথা তুলে ধরা হয়। পরবর্তীতে তিনি তাঁর সৌন্দর্য ফিরে পান বা ব্যাঙ থেকে সুন্দরী কুমারীতে পরিণত হন। উভয়ক্ষেত্রেই মায়াসুরের কন্যারূপে মন্দোদরী দত্তক কন্যা ছিলেন। একদা রাবণ মায়াসুরের গৃহে পদার্পণ ঘটান ও মন্দোদরীর প্রেমে পড়েন। এরপর তাঁরা বৈবাহিকসম্পর্ক স্থাপন করলে মেঘনাদ (ইন্দ্রজিৎ), অতিকায় ও অক্ষয়কুমার নামের তিন পুত্রসন্তানের জন্ম হয়।কিছু গৃহীত রামায়ণে মন্দোদরীকে রাবণ কর্তৃক ঘৃণ্য অপহরণে রামের পত্নী সীতারও মাতারূপে বর্ণনা করা হয়েছে। স্বামীর দোষ-ত্রুটি থাকা সত্ত্বেও মন্দোদরী তাঁকে ভালোবাসেন ও ধার্মিকতার পথ অনুসরণে পরামর্শ দিতে থাকেন। মন্দোদরী বারংবার সীতাকে রামের কাছে ফেরত দেয়ার বিষয়ে পরামর্শ দেন। কিন্তু তাঁর এ পরামর্শ বধির কানে অগ্রাহ্য হতে থাকে। রাবণের প্রতি তাঁর গভীর ভালোবাসা ও আনুগত্যবোধ রামায়ণে উচ্ছ্বসিতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। রামায়ণের পৃথক সংস্করণগুলোয় রামের বানর সেনাপতিদের হাতে তাঁর নিগ্রহতার বিষয় চিত্রিত হয়েছে। কিছু সংস্করণে তাঁদের হাতে অপদস্থ হতে হয়েছেন তিনি, রাবণের যজ্ঞ পণ্ড করে দেয়াসহ অন্যগুলোয় রাবণের জীবন রক্ষাকবচস্বরূপ তাঁদের হাতে সতীত্ব নাশের বিষয় এসেছে। হনুমান কৌশলে তাঁর কাছ থেকে ঐন্দ্রজালিক তীরের অবস্থান অবগত হয়ে রাবণকে বধের উদ্দেশ্যে রামের হাতে তুলে দেয়। রাবণের মৃত্যুর পর লঙ্কারাজ্যের বিশ্বাসঘাতক ও রাবণের ছোটভাই রামভক্ত ধর্মপ্রাণ বিভীষণ মন্দোদরীকে রামের পরামর্শক্রমে বিয়ে করেন।
মহাভারতে কন্যা দ্রৌপদী ও কুন্তীকে কখনো কখনো পঞ্চকন্যারূপে অন্তর্ভুক্ত করা হয়েছে।
দ্রৌপদী মহাভারতের প্রধান নারী চরিত্র। তিনি পঞ্চ পাণ্ডব ভাইদের স্ত্রী ও তাঁদের রাজ্য হস্তিনাপুরের রাণী। পাঞ্চলের রাজা দ্রুপদের হোমাগ্নি থেকে তাঁর জন্ম। দ্রোণ ও কৌরবদের বিনাশে দ্রৌপদী নেতৃত্ব দেন। যদিও মধ্যম পাণ্ডব অর্জুন ব্রাহ্মণরূপে তাঁর স্বয়ংবরে জয়ী হন; কিন্তু শাশুড়ী কুন্তীর নির্দেশে পাঁচ ভাইয়ের সকলকে বিয়ে করতে বাধ্য হন। দ্রৌপদী সর্বদাই প্রধান স্ত্রী হবেন ও সর্বদাই সম্রাজ্ঞীরূপে আখ্যায়িত হবার শর্তে পাণ্ডবগণ পরিকল্পনায় সম্মত হন। তিনি প্রতি বছর এক ভাইয়ের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করবেন ও তাঁর সন্তানের জন্ম দিতে পারবেন। কোন কারণে চার ভাইয়ের কেউ তাঁদের ব্যক্তিগত সময়ে ব্যাঘাত ঘটালে তাঁকে অবশ্যই ১১ মাসের জন্য তীর্থযাত্রায় গমন করতে হবে। তিনি স্বয়ংবরে কৌরবদের সেনাপতি কর্ণকে অপমান করেন এবং ইন্দ্রপ্রস্থে অবস্থিত পাণ্ডব প্রাসাদ থেকে বের হবার সময় কৌরবদের নেতা দুর্যোধনের হাসির পাত্র হন। প্রত্যেক পাণ্ডবের পাঁচ পুত্রসন্তানের জননী হন ও প্রত্যেক বছর শেষে তাঁর সতীত্ব অক্ষুন্ন রাখেন। পাণ্ডবদের জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরকে পাশা খেলায় পরাজিত করে ও শর্ত মোতাবেক তাঁকে গ্রহণ করে প্রতিশোধ নেয়। দুঃশাসন রাজ দরবারে তাঁর বস্ত্রহরণের চেষ্টা চালায়। কিন্তু ঐশ্বরিক হস্তক্ষেপে আবৃত কাপড়কে অসীমতার দিকে নিয়ে যাবার ফলে তাঁর মর্যাদা রক্ষা পায়। দুঃশাসনের রক্তে চুল ধৌত করার পূর্ব পর্যন্ত দ্রৌপদী তাঁর চুল খোলা রাখার অঙ্গীকারাবদ্ধ হয় ও দরবারে সকলের উপস্থিতিতে তাঁর স্বামীদের ভর্ৎসনা করেন। খেলায় পরাজিত হবার পর পাণ্ডবগণসহ দ্রৌপদী অবশেষে ১৩-বছরের নির্বাসন দণ্ড গ্রহণ করেন। বনে নির্বাসনকালে দ্বিতীয় স্বামী ভীম বিভিন্ন দৈত্য ও তাঁকে অপহরণকারী জয়দ্রথের হাত থেকে রক্ষা করেন।এছাড়াও শ্রীকৃষ্ণের পত্নী সত্যভামার কাছ থেকে স্ত্রী-ধর্ম সম্পর্কে অবগত হন। ১৩ বছর নির্বাসন শেষে দ্রৌপদী ও তাঁর স্বামীরা ছদ্মবেশ ধারণ করে বিরাটের দরবারে কাজ করতে থাকেন। তিনি রাণীর দাসী হিসেবে কাজ করতে থাকেন ও রাণীর ভ্রাতা কীচকের হাতে লাঞ্ছিত হন। পরবর্তীতে অবশ্য ভীমের হাতে কীচক নিহত হন। নির্বাসিত জীবন শেষে কৌরব ও পাণ্ডবদের মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ে। কৌরবদের বিনাশ হয় ও তাঁর অপমানের প্রতিশোধ নেয়া হয়। কিন্তু দ্রৌপদী তাঁর পিতা, ভ্রাতৃদ্বয় ও পুত্রদের হারান। যুধিষ্ঠির হস্তিনাপুরের সম্রাট ও দ্রৌপদী প্রধান সম্রাজ্ঞী হন। তাঁদের জীবনের শেষদিকে দ্রৌপদী তাঁর স্বামীদের নিয়ে পদযাত্রা করে হিমালয়ের দিকে স্বর্গ অভিমুখে রওয়ানা হন। কিন্তু, অন্যান্য স্বামীর তুলনায় মধ্যম পাণ্ডব অর্জুনের দিকে অধিক ভালোবাসার মোহ থাকার ফলে দ্রৌপদী মাঝখানে মৃত্যুমুখে পতিত হন। তিনি গ্রাম্য দেবী হিসেবে পূজিতা হন ও সময়বিশেষে অগ্নিশর্মা দেবী কালী বা ধন-সম্পদের দেবী লক্ষ্মীর অবতাররূপে চিত্রিত হয়ে থাকেন।
কুন্তী হস্তিনাপুরের রাজা পাণ্ডু’র রাণী ও তিন জ্যেষ্ঠ পাণ্ডবের মাতা ছিলেন। যাদব রাজা শূরসেনের কন্যা ছিলেন ও কুন্তী রাজ্যের নিঃসন্তান রাজা কুন্তীভোজের দত্তক কন্যা ছিলেন কুন্তী। প্রার্থনাবলে তিনি ঋষি দূর্বাশার কাছ থেকে মন্ত্র পান। এ মন্ত্র উচ্চারণে তিনি এক দেবতার কাছ থেকে সন্তান লাভের অধিকার রাখেন। তিনি উদাসী চিত্তে এ বর পরীক্ষার উদ্দেশ্যে সূর্য দেবতাকে আমন্ত্রণ জানালে তিনি কর্ণ নামে এক পুত্রসন্তানের নামকরণ করে তাঁর প্রার্থনা মঞ্জুর করেন। পরে কর্ণকে ত্যাগ করেন তিনি। ঐ সময়ে কুন্তী তাঁর স্বয়ংবরে পাণ্ডুকে মনোনীত করেন। পাণ্ডু এক ঋষি কর্তৃক অভিশপ্ত হন যে, কোন নারীর সাথে সহবাস করলেই মৃত্যুমুখে পতিত হবেন। পাণ্ডুর আদেশে কুন্তী দূর্বাশার বরের সাহায্যে দেবতা যমের কাছ থকে যুধিষ্ঠির, তারপর দেবতা বায়ুর কাছ থেকে ভীম ও দেবতা ইন্দ্রের কাছ থেকে তৃতীয় সন্তান অর্জুনের মাতা হন। তাঁর উপ-পত্নী মাদ্রীকে অশ্বিনের কাছ থেকে নকুল ও সহদেব নামে যমজ দুই সন্তান পান। পাণ্ডুর মৃত্যুর পর মাদ্রি পাণ্ডুর মৃত্যুকালীন সতী হিসেবে একই চিতায় আরোহণের কথা থাকলেও কুন্তী হস্তিনাপুরে ফিরে যান ও পাঁচ পাণ্ডবের যত্ন নেন। পাণ্ডুর সৎভাই ও রাজার পরামর্শদাতা বিদুরের বন্ধু ছিলেন। হস্তিনাপুরের রাজকুমার ও পাণ্ডবদের কাকাতো ভাই কৌরবেরা কুন্তী ও তাঁর পুত্রদের হত্যার চেষ্টা চালায়। কিন্ত তাঁরা এযাত্রা রক্ষা পায়। তিনি দৈত্য হিড়িম্বের কাছ থেকে ভীমকে রক্ষা করেন ও তাঁর পরামর্শক্রমে হিড়িম্বার সাথে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন ভীম। তাঁদের ঘটোৎকচ নামের এক পুত্র জন্ম নেয়। তিনি তাঁর সন্তানদেরকে সাধারণ নাগরিকদের রক্ষার পরামর্শ দেন ও ভীমকে দৈত্য বকাসুরকে হত্যার আদেশ দেন। অর্জুন দ্রৌপদীকে জয় করে আনলে কুন্তী এ পুরস্কার সকল ভাইদের মাঝে বন্টনের নির্দেশনা দেন। কুন্তী ও পাণ্ডবেরা হস্তিনাপুরে ফিরে আসেন। কৌরবদের সাথে পাশা খেলায় পরাজিত হলে পাণ্ডবেরা ১২ বছরের নির্বাসনে যায়। এ সময় কুন্তী বিদূরের আশ্রয়ে ছিলেন। পাণ্ডব ও কৌরবদের মাঝে মহাযুদ্ধ নিশ্চিত হলে কুন্তী কৌরবদের সেনাপতি কর্ণের কাছে আত্মপ্রকাশ করেন। কর্ণ তাঁর মা’র পরিচয় পেয়ে অর্জুন ছাড়া কোন পাণ্ডবকে হত্যা না করার প্রতিশ্রুতি দেন। কৌরব ও কর্ণকে বধের মাধ্যমে যুদ্ধ শেষ হলে কুন্তী কৌরবদের পিতা-মাতাকে নিয়ে বনে গমন করেন ও প্রার্থনার মাধ্যমে শেষজীবন অতিবাহিত করতে থাকেন। দাবানলে তাঁর দেহাবসান ঘটে ও স্বর্গ গমনে যান।
সূত্র : পুরাণ থেকে পাওয়া
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম