মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ১৯ জানুয়ারি ২০১৮ । ০৬ মাঘ ১৪২৪
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে দেখতে গিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আইভী।
আজ শুক্রবার সকাল ১০ টায় ল্যাবএইড হাসপাতালে গিয়ে কাদের আইভীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং চিকিৎসকদের সাথে কথা বলেন। খবর বাসস-এর।
বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ নগর ভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মেয়র আইভী। তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় পাঠানো হয়।
বর্তমানে তিনি ল্যাবএইডের সিসিইউ-১ এ চিকিৎসাধীন আছেন।

আইভীকে দেখে এসে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, আইভীর সঙ্গে কথা হয়েছে। তিনি তাঁর পায়ে ইটের আঘাত লাগার কথা বলেছেন। তাঁকে এখন অনেকটা ভালোই মনে হয়েছে। চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, আইভী পায়ে ইটের একটি আঘাত পেয়েছিলেন, সেটা আমাকে দেখিয়েছেন। ডাক্তার বরেণ চক্রবর্তীর সঙ্গে কথা হয়েছে, তিনি জানিয়েছেন, আইভীকে কমপক্ষে চার/পাঁচ দিন হাসপাতালে থাকতে হবে।
স্টোকের কারণে ব্রেইনে সমস্যা হওয়ায় আইভীর চিকিৎসা চলছে জানিয়ে কাদের বলেন, স্বাভাবিকভাবে কোনো সমস্যা নেই।
প্রসঙ্গত, পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করে আইভীর চিকিৎসা চলছে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম