Home / কৃষি / কৃষক কার্ডের মাধ্যমে জানতে পারবেন আগামীকাল বৃষ্টি হবে কি না: প্রধানমন্ত্রী
13 5 26 8

কৃষক কার্ডের মাধ্যমে জানতে পারবেন আগামীকাল বৃষ্টি হবে কি না: প্রধানমন্ত্রী

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ । মাসস

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ৪০ লাখ কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে। এই কৃষক কার্ডের মাধ্যমে আপনার মোবাইল ফোনের মাধ্যমে যদি জানতে চান, আপনি জানতে পারবেন আগামীকাল আপনার এখানে বৃষ্টি হবে কি হবে না।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপি আয়োজিত জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি বিশ্বাস করে কৃষি বাঁচলে কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এ কারণে আমরা বলেছি, কৃষক ভাইদেরকে একটি কার্ড দিতে চাই, যেটির নাম হচ্ছে ফার্মার কার্ড বা কৃষক কার্ড। এরইমধ্যে কাজ শুরু হয়েছে। ক্ষুদ্র কৃষক, মাঝারি কৃষক, প্রান্তিক কৃষক, ভূমিহীন কৃষক, বড় কৃষক- এই লিস্টটি তৈরি করার কাজ এরই মধ্যে এগিয়ে চলেছে। আগামী কিছুদিনের মধ্যে এই কাজ শেষ হবে ইনশাআল্লাহ। তখন ধীরে ধীরে আমরা কৃষক ভাইদের কাছে সেই কার্ডগুলো পৌঁছানোর চেষ্টা করব। ৪০ লাখ কৃষকদের কাছে আমরা কৃষি কার্ড পৌঁছে দেবো।

প্রধানমন্ত্রী বলেন, কোনো কৃষক যদি বছরে দুটি ফসল উৎপাদন করে বা কেউ যদি তিনটি ফসল উৎপাদন করে- তাহলে আমরা সরকারের পক্ষ থেকে কৃষক কার্ডের মাধ্যমে চেষ্টা করব অন্তত একটি ফসলের সার, বীজ, কীটনাশক- যতটুকু সম্ভব সেই কৃষক ভাইয়ের কাছে পৌঁছে দেওয়া, যাতে কিছুটা হলেও তার কষ্ট কম হয়।
তিনি আরও বলেন, কৃষক কার্ডের মাধ্যমে আপনি আপনার ক্ষেতের ফসলের বীমা করতে পারবেন। একইভাবে আপনি যদি ব্যাংক ঋণ গ্রহণ করতে চান, তাহলে কৃষক কার্ডের মাধ্যমে আপনি সহজেই সেই ব্যাংক ঋণগ্রহণ করতে পারবেন। এখন তো কম বেশি মোবাইল ফোন সবার কাছে আছে, এই কৃষি কার্ডের মাধ্যমে আপনার মোবাইল ফোনে আপনি যদি জানতে চান, আপনি জানতে পারবেন যে আগামীকাল আপনার এখানে বৃষ্টি হবে কি হবে না। তাহলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনি বীজবপন করবেন নাকি সার দেবেন, কোন কাজটি আপনি করবেন। এরকম প্রায় ১০টি সুবিধা থাকবে সেই কৃষক কার্ডে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

8 10 26 999

ঐক্য রেখে দল শক্তিশালী করুন, বিতর্কে জড়াবেন না

সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ । মাসস যার যার নির্বাচনি এলাকায় দলীয় নেতাকর্মীদের …