Home / কৃষি / একই গাছে ধরেছে আলু ও টমেটো
18_original_1742832386

একই গাছে ধরেছে আলু ও টমেটো

ঢাকা, শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫ মাসস

একই গাছে মাটির নিচে ফলেছে আলু আর ডালে থোকায় থোকায় ঝুলছে লাল-সবুজ-­হলুদ টসটসে টমেটো।

pomato-in-1-20190519161408

গ্রাফটিং পদ্ধতি অনুসরণ করে একই গাছে দুধরনের সবজি চাষে সফলতা অর্জন করেছেন বগুড়ার কৃষি কর্মকর্তা রুবেল মিয়া।

শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকার বেসরকারি উদ্যোক্তা প্রতিষ্ঠান এগ্রো ফার্ম এই গ্রাফটিং পদ্ধতি উদ্ভাবন করে চাষাবাদ করেছে।

আলুগাছে ধরেছে টমেটো। হাজারখানেক গাছে ট্রায়াল দিয়ে এই চাষ করে হয়েছেন সফল। গ্রাফটিং পদ্ধতিতে একই গাছে দুই সবজি চাষের নাম দিয়েছেন ‘টমালু’।

যদিও টমালু চাষের মূল কারিগর রুবেল মিয়া। জয়পুরহাটের কালাই উপজেলার সহকারী কৃষি কর্মকর্তা তিনি। ছোটবেলা থেকেই কৃষি সংক্রান্ত বিষয়গুলোতে আগ্রহ ছিল রুবেল মিয়ার। পরে কৃষিবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-তে।

উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল হান্নান বলেন, শিবগঞ্জের উর্বর মাটি ও অনুকূল আবহাওয়ায় সব ধরনের ফসল উৎপাদন সম্ভব। রুবেল মিয়ার সফল পরীক্ষামূলক উদ্যোগে কৃষি অফিস সব ধরনের সহযোগিতা করবে।

কালবেলা

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

21 22 26111

হামে আরও ৭ শিশুর মৃত্যু

ঢাকা, বৃহস্পতিবার ২১ মে ২০২৬ মাসস সারা দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরো …