Home / ছবি-সংবাদ / ফ্যাসিস্টের মোটিফ বানানোর সন্দেহে চিত্রশিল্পীর বাড়িতে আগুন
1744780871-e06d061a77a7bde916b8a91163029d41

ফ্যাসিস্টের মোটিফ বানানোর সন্দেহে চিত্রশিল্পীর বাড়িতে আগুন

ঢাকা, বুধবার ১৬ এপ্রিল ২০২৫ মাসস

মঙ্গলবার দিবাগত রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া গ্রামে পহেলা বৈশাখের মোটিফ বানানো চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এবার ঢাকায় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখের আদলে ‘ফ্যাসিস্ট হাসিনার মোটিফ’ বানানো হয়। ধারণা করা হচ্ছে মোটিফ তৈরির কাজে যুক্ত থাকার কারণে তার বাড়িতে আগুন দেওয়া হতে পারে।

এ বিষয়ে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ জানান, তিনি কেবল বাঘের মোটিফটি তৈরি করেছিলেন। ফ্যাসিস্ট হাসিনার মোটিফ তিনি তৈরি করেননি। তিনি আরো বলেন, এই মুহূর্তে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে আমার পরিবারের নিরাপত্তা চাই।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমান উল্লাহ বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দ্রুতই এর রহস্য উদ্‌ঘাটন হবে।

কালের কণ্ঠ

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

5 7 26 1111

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, অভিযুক্ত গ্রেপ্তার

রবিবার, ৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ | মাসস বরিশালে অগ্রণী হাউজিং (আবাসন) লিমিটেডের ব্যবস্থাপনা …