Home / আন্তর্জাতিক / আবারও রূপকথার নায়ক মেসি!
16 7 2026 111

আবারও রূপকথার নায়ক মেসি!

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ | মাসস

২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে গোল না পেলেও নিজের জাত চেনাতে ভুল করেননি লিওনেল মেসি। তার দেওয়া এক দুর্দান্ত পাসে গোল করে আর্জেন্টিনাকে ম্যাচে ফেরান এনসো ফার্নান্দেস।

এরপর যোগ করা সময়ে মেসির বাড়িয়ে দেওয়া বলে গোল করে ব্যবধান ২-১ করেন লাউতারো মার্তিনেস। শেষ পর্যন্ত এই ব্যবধানে জিতেই ফাইনালে উঠেছে আর্জেন্টিনা।
আর এই জোড়া অ্যাসিস্টের মাধ্যমেই বিশ্বকাপ ফুটবলের আধুনিক ইতিহাসের পাতায় নিজের রেকর্ডকে আরও সমৃদ্ধ ও অনন্য উচ্চতায় নিয়ে গেলেন আর্জেন্টাইন অধিনায়ক।এটি ছিল বিশ্বকাপে মেসির ১২তম অ্যাসিস্ট (গোল করানো)।
ছয়টি বিশ্বকাপ আসরে অংশ নিয়ে তিনি এই চোখধাঁধানো কীর্তি গড়লেন। এর আগে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচেও তিনি একটি অ্যাসিস্ট করেছিলেন।

বিশ্বকাপের ইতিহাসে লিওনেল মেসিই একমাত্র ফুটবলার, যিনি পাঁচটি ভিন্ন ভিন্ন আসরে অ্যাসিস্ট করার অনন্য রেকর্ড গড়েছেন। ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপ দিয়ে যে যাত্রার শুরু হয়েছিল, এরপর ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ এবং চলমান ২০২৬; প্রতিটি বিশ্বকাপেই সতীর্থদের দিয়ে গোল করানোর এই ধারা বজায় রেখেছেন তিনি। ৮ অ্যাসিস্ট নিয়ে দুইয়ে দিয়েগো ম্যারাডোনা।

এই নতুন অ্যাসিস্টের ফলে বিশ্বকাপে সরাসরি গোল করার পেছনে মেসির অবদান বা ‘ডাইরেক্ট গোল ইনভলভমেন্ট’ আরও বাড়ল। গোল করা এবং গোল করানো; এই দুই পরিসংখ্যান মেলালে আধুনিক ফুটবল তো বটেই, বিশ্বকাপের পুরো ইতিহাসেই মেসির চেয়ে বেশি অবদান রাখতে পারেননি আর কোনো ফুটবলার। ৩৯ বছর বয়সেও মাঠের দখল ধরে রেখে আর্জেন্টিনাকে ফাইনালের মঞ্চে নিয়ে যাওয়ার অন্যতম কারিগর এখন শুধুই লিওনেল মেসি।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …