Home / জাতীয় / জলবায়ু সহনশীল অবকাঠামোর অভিজ্ঞতা এবার ফ্যাক্টশিটে; পাঁচ প্রকল্পের শিক্ষা নিয়ে এলজিইডির কর্মশালা
1511261 818

জলবায়ু সহনশীল অবকাঠামোর অভিজ্ঞতা এবার ফ্যাক্টশিটে; পাঁচ প্রকল্পের শিক্ষা নিয়ে এলজিইডির কর্মশালা

১৫ নভেম্বর ২০২৬ মাসস

জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বিভিন্ন প্রকল্পের অভিজ্ঞতা সহজ ভাষায় তুলে ধরতে তৈরি করা পাঁচটি ফ্যাক্টশিটের চূড়ান্ত পর্যালোচনা আজ রোববার ১৫ নভেম্বর ২০২৬ সকালে আগারগাঁওয়ের এলজিইডি ভবনের লেভেল-৪ সেমিনার কক্ষে এ উপলক্ষে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।
জলবায়ু সহিষ্ণু অবকাঠামো প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্পের (ক্রিম্প) এর আওতায় ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) এ কর্মশালার আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ বেলাল হোসেন এবং ক্রিলিকের পরিচালক (অতিরিক্ত প্রধান প্রকৌশলী) সালমা শহীদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকেীশলীগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ বেলাল হোসেন বলেন, “জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এলজিইডি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে টেকসই অবকাঠামো গড়ে তুলছে। এসব কাজের অভিজ্ঞতা সহজ ভাষায় নীতিনির্ধারক ও সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ফ্যাক্টশিটগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সভাপতির বক্তব্যে ক্রিলিকের পরিচালক (অতিরিক্ত প্রধান প্রকৌশলী) সালমা শহীদ বলেন, “বিভিন্ন প্রকল্পের উত্তম চর্চা ও শিক্ষণীয় বিষয় সংরক্ষণ করা এবং ভবিষ্যৎ প্রকল্পের পরিকল্পনা ও নকশায় তা কাজে লাগানোই ক্রিলিকের লক্ষ্য। অংশীজনদের মতামতের ভিত্তিতে ফ্যাক্টশিটগুলো চূড়ান্ত করা হবে, যাতে এগুলো সবার জন্য সহজ ও বোধগম্য হয়।”
কর্মশালায় অ্যাসাইনমেন্টের জন্য নিযুক্ত পরামর্শক প্রতিষ্ঠান অরণি অ্যাডভার্টাইজিং লিঃ এর টিম লিডার পংকজ পালিত, রাজিব আহমেদ সিনিয়র ম্যানেজার অপারেশন, প্লানিং এন্ড বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার দিদারুল আলম তাদের বক্তব্য পাওয়ার পয়েন্টের মাধ্যমে তুলে ধরেন। উপস্থিত অংশীজনেরা এ সময় মতামত দেন।
কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মতামত অন্তর্ভুক্ত করে ফ্যাক্টশিটগুলো চূড়ান্ত করার সিদ্ধান্ত গ্রহীত হয়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

771126222

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

৭ নভেম্বর ২০২৬ মাসস গ্রাম পুলিশ সদস্যদের বেতন-ভাতা, অবসরকালীন আনুতোষিকসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানোর ঘোষণা দিয়েছেন …