Home / এই দিন / নীলফামারী মুক্ত দিবস
nilfamary+free+mbd

নীলফামারী মুক্ত দিবস

মাস্টারি বিডি ডটকম ।
নীলফামারী । ১৩ ডিসেম্বর ২০১৭ । ২৯ অগ্রহায়ণ ১৪২৪

নীলফামারী জেলায় পাক হানাদার মুক্ত দিবস আজ ১৩ ডিসেম্বর। ১৯৭১ সালের এ দিনে বীর মুক্তিযোদ্ধারা জেলা সদরকে হানাদার মুক্ত করে উত্তোলন করেছিলেন স্বাধীন বাংলাদেশের পতাকা।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক জানান, নীলফামারীতে যুদ্ধ হয়েছিল ছয় নম্বর সেক্টরের কমান্ডার খাদেমুল বাশারের নেতৃত্বে। ১২ ডিসেম্বর রাতে চারিদিক থেকে মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাক হানাদার বাহিনী শহর ছেড়ে আশ্রয় নেয় সৈয়দপুর সেনানিবাসে। ১৩ ডিসেম্বর ভোরে স্থানীয় চৌরঙ্গীমোড়ে পতাকা উত্তোলনের পর মুক্তিযোদ্ধাদের বিজয়ের স্লোগানে রাস্তায় ঢল নামে স্বাধীনতাকামী জনতার।

দিনটিকে স্মরণ করতে আজ বুধবার জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও মুক্তিযুদ্ধের গানের আসরের আয়োজন করা হয়েছে। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

31 31 31 11

জলপাইগুড়িতে এখনো অটুট খালেদা জিয়ার জন্মভিটা

ঢাকা, বুধবার ৩১ ডিসেম্বর ২০২৫ মাসসভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার নয়াবস্তিতে আজও যত্নে সংরক্ষিত রয়েছে বাংলাদেশের প্রথম …

Leave a Reply

Your email address will not be published.