Home / আন্তর্জাতিক / হ্যারি কেইনের জোড়া গোলে কঙ্গোকে বিদায় করে শেষ ষোলোতে ইংল্যান্ড
2 7 2026 3

হ্যারি কেইনের জোড়া গোলে কঙ্গোকে বিদায় করে শেষ ষোলোতে ইংল্যান্ড

বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৮আষাঢ় ১৪৩৩ | মাসস

ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২’র ম্যাচে শুরুতে পিছিয়ে থেকেও ২-১ ব্যবধানে কঙ্গোর বিপক্ষে জয় পেয়েছে ইংল্যান্ড। দলের হয়ে দুইটি গোলই করেছেন হ্যারি কেইন। শেষ ষোলোতে মেক্সিকোর মোকাবিলা করবে ১৯৬৬’র বিশ্ব চ্যাম্পিয়নরা।

বুধবার (১ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১০টায় আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় কঙ্গো। ৭ম মিনিটে অধিনায়ক শানসেল এমবেম্বার অ্যাসিস্টে দুর্দান্ত এক গোল করেন ব্রায়ান সিপেঙ্গা। ডি-বক্সের বাঁ দিক থেকে দারুণ এক ডান পায়ের শটে বল জালে জড়ান এই ফরোয়ার্ড। লিড নিয়েই বিরতিতে যায় আফ্রিকার দলটি।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে ইংলিশরা। একের পর এক আক্রমণ চালায় তারা। তবে ডেডলক ভাঙতে অপেক্ষা করতে হয় ৭৫ মিনিট পর্যন্ত। গর্ডনের বাড়ানো বল হেডের মাধ্যমে জালে জড়ান এ বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার।

নির্ধারিত সময় শেষ হওয়ার মাত্র ৪ মিনিট আগে ফের গোল করে ইংল্যান্ডকে লিড এনে দেন হ্যারি। বক্সের সামান্য বাইরে গর্ডনের কাছ থেকে পাওয়া বল জোরাল শটে লক্ষ্যভেদ করে দলের জয় নিশ্চিত করেন তিনি।

এই গোলে বিশ্বকাপে গোলসংখ্যায় পেলেকে ছাড়িয়ে যান ইংল্যান্ড অধিনায়ক। কেইনের মোট গোল এখন ১৩টি। এবারের আসরে পাঁচটি। বিশ্বকাপে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের গোলসংখ্যা ১২টি।

বাকি সময়ে সমতার লক্ষ্যে আপ্রাণ চেষ্টা চালায় কঙ্গো। তবে ইংলিশ রক্ষণভাগ সেটি বেশ ভালোভাবেই সামাল দেয়। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।

আগামী শনিবার (৬ জুলাই) মেক্সিকো সিটি স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে ইংল্যান্ড। বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে ম্যাচটি।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

11 8 2026 5

আ.লীগ আমলে পাওয়া সোহেল তাজের প্লট বাতিল করছে সরকার

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ । মাসস সরকার থেকে বিশেষ কোটায় প্লট বরাদ্দ …