Home / এই দিন / নীলফামারী মুক্ত দিবস
nilfamary+free+mbd

নীলফামারী মুক্ত দিবস

মাস্টারি বিডি ডটকম ।
নীলফামারী । ১৩ ডিসেম্বর ২০১৭ । ২৯ অগ্রহায়ণ ১৪২৪

নীলফামারী জেলায় পাক হানাদার মুক্ত দিবস আজ ১৩ ডিসেম্বর। ১৯৭১ সালের এ দিনে বীর মুক্তিযোদ্ধারা জেলা সদরকে হানাদার মুক্ত করে উত্তোলন করেছিলেন স্বাধীন বাংলাদেশের পতাকা।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক জানান, নীলফামারীতে যুদ্ধ হয়েছিল ছয় নম্বর সেক্টরের কমান্ডার খাদেমুল বাশারের নেতৃত্বে। ১২ ডিসেম্বর রাতে চারিদিক থেকে মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাক হানাদার বাহিনী শহর ছেড়ে আশ্রয় নেয় সৈয়দপুর সেনানিবাসে। ১৩ ডিসেম্বর ভোরে স্থানীয় চৌরঙ্গীমোড়ে পতাকা উত্তোলনের পর মুক্তিযোদ্ধাদের বিজয়ের স্লোগানে রাস্তায় ঢল নামে স্বাধীনতাকামী জনতার।

দিনটিকে স্মরণ করতে আজ বুধবার জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও মুক্তিযুদ্ধের গানের আসরের আয়োজন করা হয়েছে। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

5 3 26 9

বেগম খালেদা জিয়াসহ স্বাধীনতা পুরস্কার ২০২৬ পাচ্ছেন ২০ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ বছর ২০ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান  স্বাধীনতা …

Leave a Reply

Your email address will not be published.