Home / জাতীয় / আবুল কালাম আজাদ এলজিইডির নতুন প্রধান প্রকৌশলী
CE ABUL KALAM AZAD

আবুল কালাম আজাদ এলজিইডির নতুন প্রধান প্রকৌশলী

মাস্টারি বিডি ডটকম । সৈয়দ মাহবুব আহসান
ঢাকা । ১২ ডিসেম্বর ২০১৭ । ২৮ অগ্রহায়ণ ১৪২৪

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলীর দায়িত্ব পেয়েছেন সংস্থাটির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন) মো. আবুল কালাম আজাদ।

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলীদের মধ্যে জ্যেষ্ঠ এই কর্মকর্তা আজ মঙ্গলবার শ্যামাপ্রসাদ অধিকারীর স্থলাভিসিক্ত হলেন।

এর আগে গতকাল সোমবার প্রধান প্রকৌশলীর দায়িত্বে থাকা শ্যামা প্রসাদ অধিকারীর চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয়।

LGED+ce+mbd

১৯৮৩ সালে সহকারী প্রকৌশলী হিসেবে এলজিইডিতে যোগদানকারী আবুল কালাম আজাদ ২০১২ সালে এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হন।

প্রকৌশলী আবুল কালাম আজাদ মাঠপর্যায়ে বিভিন্ন দায়িত্ব পালন শেষে ২০০৫ সালে সদর দপ্তরে প্রকল্প পরিচালক নিযুক্ত হন। তার পৈত্রিক নিবাস রাজশাহীর মহিষবাথান এলাকায়।

১৯৮২ সালে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পুরকৌশলে স্নাতক এবং ১৯৯৯ সালে ইংল্যান্ডের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে হাইওয়ে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

27 8 2026 111

বাধার মুখে সাংস্কৃতিক অঙ্গন, উদ্বিগ্ন শিল্পীসমাজ

বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ । মাসস গান হবে, শিল্পীরা মঞ্চে উঠবেন, দর্শক-শ্রোতা …

Leave a Reply

Your email address will not be published.