Home / জাতীয় / ঘুমের মধ্যে সাপের কামড়, প্রাণ গেল স্কুলছাত্রীর
13 7 2027 8

ঘুমের মধ্যে সাপের কামড়, প্রাণ গেল স্কুলছাত্রীর

সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ | মাসস

যশোরের অভয়নগরে সাপের কামড়ে জেরিন খাতুন (৮) নামের তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুন) সকালে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী গ্রামের সরদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত জেরিন খাতুন উপজেলার সরদারপাড়া এলাকার জসিম উদ্দিন সরদার ও নাজমিন নাহারের একমাত্র মেয়ে। সে স্থানীয় চাকই মরিচা প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।জেরিনের বাবা জসিম উদ্দিন সরদার বলেন, রবিবার রাতের খাবার শেষে জেরিন ঘুমিয়ে পড়ে। সোমবার ভোরে ঘুমিয়ে থাকা অবস্থায় একটি সাপের কামড়ে সে অসুস্থ হয়ে পড়ে।
সকালে সিংগাড়ী মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।জসিম উদ্দিন আরো বলেন, কয়েক দিনের টানা বৃষ্টিতে বাড়ির চারপাশে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ কারণে এলাকায় সাপের উপদ্রব বৃদ্ধি পেয়েছে।বিষয়টি নিশ্চিত করে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান কালের কণ্ঠকে বলেন, ‘সাপের কামড়ে তৃতীয় শ্রেণির স্কুলছাত্রী মৃত্যু হয়েছে।
এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।’

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 10 26 1

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ । মাসস ঢাকা মহানগরের যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার …