Home / ফটো গ্যালারি / স্টার সিনেপ্লেক্সে অবিশ্বাস্য কর্মকাণ্ডের ছবি ‘অ্যান্ট ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প’
ant+man+and+the+wasp+mbd-7

স্টার সিনেপ্লেক্সে অবিশ্বাস্য কর্মকাণ্ডের ছবি ‘অ্যান্ট ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প’

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ঢাকা । ১২ জুলাই ২০১৮ । ২৮ আষাঢ় ১৪২৫

অদ্ভুত ক্ষমতাসম্পন্ন পিঁপড়ামানবের কথা নিশ্চয়ই ভুলে যাননি দর্শক! অবিশ্বাস্য সব কর্মকাণ্ডের দারুণ চমকপ্রদ ছবি- ‘অ্যান্ট-ম্যান’র কথা মনে আছে?

ant+man+and+the+wasp+mbd-4

২০১৫ সালে মুক্তি পাওয়া মার্ভেলের এই সুপারহিরো দারুণভাবে দর্শক হৃদয়ে জায়গা করে নেয়। মুক্তির পরপরই বক্স-অফিসে শীর্ষস্থানে উঠে যায় পল রুড অভিনীত ‘অ্যান্ট-ম্যান’ সিনেমাটি। প্রথম তিন দিনে সিনেমাটি আয় করেছিল ৫ কোটি ৮ লাখ মার্কিন ডলার। সর্বশেষ এর আয় দাঁড়িয়েছিল ৫১৯ মিলিয়ন মার্কিন ডলার।

ant+man+and+the+wasp+mbd-5

তাই স্বাভাবিকভাবে এমন ব্যবসাসফল সিনেমার পরবর্তী সিক্যুয়েলের জন্য দর্শকরা অপেক্ষায় ছিলেন। দর্শকদেরও হতাশ করেনি মার্ভেল স্টুডিও। প্রায় তিন বছর পর দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়েছে মার্ভেল। এবার ‘অ্যান্ট-ম্যান’-এর সঙ্গে যোগ হয়েছে আরেক সুপারহিরো ‘দ্য ওয়াস্প’। তাই সিনেমাটির নাম রাখা হয়েছে ‘অ্যান্ট ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প’। ৬ জুলাই আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে সিনেমাটি। ১৩ জুলাই ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে এটি।

ant+man+and+the+wasp+mbd-2

পেটন রিডের পরিচালনায় সিনেমাটিতে অ্যান্ট-ম্যানের ভূমিকায় দেখা যাবে পল রুডকে। নতুন মিশনে এবার ওয়াস্প-এর সঙ্গে একদল হয়ে কাজ করবে ‘অ্যান্ট ম্যান’। অ্যান্ট-ম্যান-এর মূল বৈশিষ্ট্য যেকোনো সময় নিজেকে সংকুচিত ও প্রসারিত করতে পারা। ওড়ার ক্ষমতাসম্পন্ন ‘দ্য ওয়াস্প’কে মুখ্যভাবে দেখা গেছে সিনেমাটির প্রকাশিত প্রথম ট্রেইলারে। ডক্টর হ্যাঙ্কের মেয়ে হোপ ভ্যান ডাইন চরিত্রে ইভাঞ্জেলিন লিলিও নিজের অভিনয় দিয়ে ট্রেইলার প্রকাশের পরপরই দর্শক হৃদয় জয় করেন।

ant+man+and+the+wasp+mbd-6

‘ক্যাপ্টেইন আমেরিকা : সিভিল ওয়ার’-এর পর স্কট ল্যাং এর গল্প নিয়েই আলাদাভাবে নির্মিত হয় ‘অ্যান্ট ম্যান’। এই চরিত্র একইসঙ্গে সুপারহিরো, আবার একজন বাবাও। নিজের দায়িত্ববোধ আর অপরাধ দমনের ইচ্ছাকে সমন্বয় করে কাজ করে ‘অ্যান্ট ম্যান’। এবার ‘দ্য ওয়াস্প’ নিঃসন্দেহে চমৎকার সংযোজন বলে মনে করছেন সিনেমা সংশ্লিষ্টরা।-সংগৃহীত

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

9 6 26 444

আজ বাংলা চলচ্চিত্রের এক অবিস্মরণীয় কৌতুক জাদুকর রবিউল আলম-এর জন্মদিন

ঢাকা, মঙ্গলবার ০৯ জুন ২০২৬ মাসস আজ বাংলা চলচ্চিত্রের এক অবিস্মরণীয় কৌতুক জাদুকর রবিউল আলম-এর জন্মদিন। তিনি এমন …

Leave a Reply

Your email address will not be published.