Home / জাতীয় / বঙ্গভবনে সপরিবারে নতুন রাষ্ট্রপতি
23 8 2026 55556

বঙ্গভবনে সপরিবারে নতুন রাষ্ট্রপতি

রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ । মাসস

সহধর্মিণী রাহাত আরা বেগমসহ পরিবারের সদস্যদের নিয়ে বাসভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রপ্রধান বঙ্গভবনে পৌঁছালে তাকে স্বাগত জানান বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল। দলটি রাষ্ট্রপতির গাড়িকে এসকর্ট দিয়ে ক্রেডেনশিয়াল মাঠে নিয়ে যায়।

সেখানে পৌঁছালে পিজিআরের একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে।

এরপর রাষ্ট্রপ্রধান ও তার পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী, প্রেস সচিব সরওয়ার আলম, সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম।

আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি তার কার্যালয়ে যান এবং সেখানে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে রাষ্ট্রপতি নিজ কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। এদিন তিনি বঙ্গভবন পরিদর্শন বইয়ে সই করেন।

গত শুক্রবার রাতে বঙ্গভবনের দরবার হলে তেইশতম রাষ্ট্রপতি হিসেব শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর এলজিআরডি মন্ত্রী হিসেবে এতদিন মিন্টো রোডের বাসায় ছিলেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

15 8 226666

শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি

শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ । মাসস সিলেটের ঐতিহাসিক হজরত শাহজালাল (রহ.) মাজারের …