Home / অপরাধ / অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী
13 6 26 44

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

ঢাকা, শনিবার ১৩ জুন ২০২৬ মাসস

রাজধানী ধানমন্ডির একটি হাসপাতাল ভবনের ওপর থেকে ফেলে আসমা ঝিলিক নামে এক অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) এ ঘটনা ঘটে।

এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্বামী সাইফুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে তার স্বামী সাইফুল্লাহ তাকে ভবন থেকে ফেলে হত্যা করেছেন।

এদিকে, প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে ওপর থেকে ফেলে দেওয়ার কোনো প্রমাণ মেলেনি বলে জানিয়েছে পুলিশ।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল বলেন, ‘এ ঘটনায় নিহতের ছোট ভাই বাদী হয়ে মামলা করেছে। ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে মূল রহস্য উদঘাটিত হবে।’

আসমা ঝিলিক একাধিক জনপ্রিয় মিউজিক ভিডিওতে দেখা গেছে তাকে। চিত্রনায়ক শাকিব খানের ‘রংবাজ’ সিনেমাতেও একটি চরিত্রে কাজ করেছিলেন। পাশাপাশি তার বেশকিছু সিনেমা নির্মাণাধীন ছিল বলে জানা গেছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

26 7 26 2

নতুন স্বপ্ন নিয়ে এসেছিলেন ঢাকায়, দেড় মাসেই নিভল নবদম্পতিসহ ৩ প্রাণ

রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ | মাসস রাজধানীর উত্তর বাড্ডায় গ্যাস লিকেজ থেকে …