Home / উন্নয়ন / বাউথার ওহাব বেপারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ তলা ভবন নির্মাণ করলো এলজিইডি
13 8 2026 777778

বাউথার ওহাব বেপারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ তলা ভবন নির্মাণ করলো এলজিইডি

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ । মাসস
ঢাকার গুলশানে শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরিতে চারতলা বিশিষ্ট বাউথার ওহাব বেপারী সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
এলজিইডির অধীন প্রাথমিক শিক্ষা অবকাঠামো ব্যবস্থাপনা ইউনিটের আওতায় বাস্তবায়নাধীন ‘ঢাকা মহানগরী ও পূর্বাচলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়নসহ দৃষ্টিনন্দনকরণ’ প্রকল্পের মাধ্যমে গুলশান থানাধীন এলাকায় বিদ্যালয়টির চারতলা ভবন নির্মাণ করা হয়েছে।
আধুনিক শিক্ষা অবকাঠামো নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ তৈরিতে বিদ্যালয়টির নতুন ভবন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্পের আওতায় বিদ্যালয় প্রাঙ্গণে দৃষ্টিনন্দন গেটসহ সীমানা প্রাচীরও নির্মাণ করা হয়েছে।
বিদ্যালয়টির নির্মাণকাজ শতভাগ সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে রাজধানীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে এলজিইডির চলমান কার্যক্রমে যেমন আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন হলো, তেমনি প্রাথমিক শিক্ষাক্ষেত্রে যুক্ত হলো নতুন সম্ভবনা।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

22 9 26 11

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ । মাসস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ …