Home / খেলা / সিলেটে বিপিএল’র টিকেটের জন্য ব্যাংকে ক্রিকেটপ্রেমীদের ভিড়
bpl+logo+mbd

সিলেটে বিপিএল’র টিকেটের জন্য ব্যাংকে ক্রিকেটপ্রেমীদের ভিড়

মাস্টারি বিডি ডটকম ।
সিলেট । ৩০ অক্টোবর ২০১৭ । ১৫ কার্তিক ১৪২৪

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ৫ম আসরের পর্দা উঠছে সিলেটে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৪ নভেম্বর উদ্বোধন ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ান ঢাকা ডায়নামাইট ও নতুন দল সিলেট সিক্সার্স।

বিসিবির ঘোষণা অনুযায়ী আগামিকাল মঙ্গলবার থেকে উদ্বোধন ম্যাচের টিকেট ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)-এর মাধ্যমে বিক্রি হবে। সিলেটে ব্যাংকটির সকল শাখার মাধ্যমে সিলেট ভেন্যুর টিকিট বিক্রি হওয়ার কথা।

তবে ঘরের মাঠে বসে খেলা দেখতে এক দিন আগেই ইউসিবি ব্যাংকের বিভিন্ন শাখায় ভিড় করছেন ক্রিকেটপ্রেমীরা। আজ সোমবার সকাল থেকেই ব্যাংকের সামনে দেখা দেয় দীর্ঘ লাইন। তাদের দাবি- ব্যাংকে একদিন আগেই টিকেট এসেছে। কিন্তু ব্যাংক থেকে টিকেট দেওয়া হচ্ছে না। ফলে খালি হাতেই ফিরতে হচ্ছে সবাইকে।

তবে ব্যাংক কর্তৃপক্ষ বলছে- এখনো তাদের কাছে টিকেট আসেনি। এ ব্যাপারে ইউসিবি ব্যাংক সিলেট উপশহর শাখার ম্যানেজার আমিনুল হক বলেন, ইউসিবি ব্যাংকের মাধ্যমে বিপিএল’র টিকেট বিক্রি হবে বলে শুনেছি। কিন্তু এখনো ব্যাংকের সিলেটের ৭টি শাখার কোনটিতেই বিপিএল’র কোন টিকেট সরবরাহ করা হয়নি। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

27 26 144

বাংলাদেশি সব সাংবাদিকের মিডিয়া অ্যাক্রিডিটেশন বাতিল করল আইসিসি

ঢাকা, মঙ্গলবার ২৭ জানুয়ারি ২০২৬ মাসস আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া …

Leave a Reply

Your email address will not be published.