Home / জাতীয় / স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন মোঃ শহীদুল হাসান
SHAHIDUL-HASAN-00

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন মোঃ শহীদুল হাসান

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ । মাসস
WhatsApp Image 2026-10-15 at 12.15.07 AM
স্থানীয় সরকার বিভাগের সচিব (চুক্তিভিত্তিক) মোঃ শহীদুল হাসানকে  সিনিয়র সচিব পদে পদমর্যাদা প্রদান করা হয়েছে। ১৪ অক্টোবর ২০২৬ তারিখের এক প্রজ্ঞাপণের মাধ্যমে এই পদমর্যাদা পেয়েছেন তিনি।

দক্ষ, মেধাবী, স্থানীয় সরকার বিশেষজ্ঞ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী মোঃ শহীদুল হাসান স্থানীয় সরকার বিভাগের সচিব পদে ৩ মার্চ ২০২৬ সালে এক বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছিলো। তাঁর এই নিয়োগ বর্তমান সরকার বিশেষকরে প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী সিদ্ধান্ত হিসেবে বিশেষজ্ঞ মহল মনে করেছিলেন। শহীদুল হাসান দক্ষ ও নিষ্ঠার পরিচয় দিয়ে স্থানীয় সরকার বিভাগের কর্মকাণ্ডে প্রভূত গতি এনেছেন।

সরকার মোঃ শহীদুল হাসানকে ১১ ডিসেম্বর ২০০০ তারিখে এলজিইডির প্রধান প্রকৌশলী হিসেবে নিযুক্ত করেছিলেন। ১৯৫১ সালে জন্মগ্রহণকারী হাসান ১৯৭৫ সালে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৭৭ সালে তিনি ওয়ার্কস প্রোগ্রাম উইংয়ে নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। শহীদুল হাসান যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তার পেশাগত ক্ষেত্রে উচ্চ শিক্ষা/প্রশিক্ষণ লাভ করেন। তিনি সেমিনার/কর্মশালা/অধ্যয়ন/চুক্তি এবং ঋণ আলোচনা সভায় যোগদানের জন্য ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং এশিয়ার বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।

শহীদুল হাসান বাংলাদেশের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ফেলো এবং আমেরিকান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ার্স, মার্কিন যুক্তরাষ্ট্রের সদস্য।

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে অসামান্য অবদানের জন্য শহীদুল হাসান ২০০০ সালে জসিম স্বর্ণপদক, ১৯৯৯-২০০০ সালে অতীশ দীপঙ্কর স্বর্ণপদক এবং ২০০০ সালে সাংবাদিক মোনাজাতউদ্দিন স্বর্ণপদক লাভ করেন।

শহীদুল হাসান এক কন্যাসন্তানের জনক। তিনি তিনি পেশাগতভাবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, বাংলাদেশ (IEB)-এর একজন ফেলো এবং যুক্তরাষ্ট্রের আমেরিকান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ার্স (ASCE)-এর সদস্য। এছাড়া তিনি ফরিদপুর মুসলিম মিশন এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতিসহ বিভিন্ন দাতব্য ও মানবিক উন্নয়নমূলক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

6 10 1

এলজিইডি, শ্রীপুর, গাজীপুর কর্তৃক বাস্তবায়নাধীন একটি দৃষ্টিনন্দন ইউনিব্লক পেভমেন্ট সড়ক

মঙ্গলবার,৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ । মাসস গ্রামীণ সড়কে টেকসই নির্মাণের নান্দনিক ছোঁয়া গ্রামীণ …