Home / আন্তর্জাতিক / নকআউট পর্বে নিষেধাজ্ঞার শঙ্কায় ব্রাজিলের ৩ খেলোয়াড়
20 6 26 22222

নকআউট পর্বে নিষেধাজ্ঞার শঙ্কায় ব্রাজিলের ৩ খেলোয়াড়

ঢাকা, শনিবার ২০ জুন ২০২৬ মাসস

বিশ্বকাপে এরই মধ্যে দুই ম্যাচ খেলে ফেলেছে ব্রাজিল। মরক্কোর সঙ্গে হতাশার ড্রয়ে ‘হেক্সা অভিযান’ শুরু করলেও শনিবার হাইতিকে সহজেই হারিয়েছে সেলেসাওরা।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে স্কটল্যান্ডের সঙ্গে ড্র করলেই শীর্ষ দুইয়ে থেকে নকআউট পর্বে খেলা নিশ্চিত হবে ব্রাজিলের। আর জিতলে হতে পারে গ্রুপ চ্যাম্পিয়ন।

কিন্তু এই ম্যাচে মিডফিল্ডার কাসেমিরো, লেফট ব্যাক দগলাস সান্তোস ও সেন্টার ব্যাক রজার ইবানিয়েজ হলুদ কার্ড দেখলেই শেষ বত্রিশের ম্যাচে নিষিদ্ধ হবেন। তিনজনই এখন পর্যন্ত একটি করে হলুদ কার্ড দেখেছেন।

Casemiro, Ancelotti's lieutenant and symbol of Brazil troubles

বিশ্বকাপে ম্যাচের সংখ্যা বেড়ে যাওয়ায় ফিফা হলুদ কার্ড ও শাস্তির নিয়মে একটি বড় পরিবর্তন এনেছে। নতুন নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের জমে থাকা হলুদ কার্ড এখন থেকে দুটি ধাপে মুছে ফেলা হবে।

গ্রুপ পর্ব শেষ হওয়ার পর যখন নকআউট পর্ব বা দ্বিতীয় পর্ব শুরু হবে, তখন আগের কার্ডগুলো বাতিল হয়ে যাবে। কোয়ার্টার ফাইনাল শুরু হওয়ার আগেও খেলোয়াড়দের কার্ডের হিসাব আবার নতুন করে শুরু হবে।

তবে কোনো খেলোয়াড় যদি গ্রুপ পর্বের শেষ ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড পান, তাহলে শেষ বত্রিশের (রাউন্ড অব থার্টি টু) ম্যাচে নিষিদ্ধ থাকবেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

2410 26 1

হিমাগারে প্রতিবস্তা আলু রাখতে ব্যয় ৮২৫, বিক্রি হচ্ছে ৬৬০ টাকা

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ । মাসস হিমাগারের বারান্দায় পায়চারি করছিলেন কৃষক বোরহান উদ্দিন। …