Home / আন্তর্জাতিক / সবশেষ দেখায় ব্রাজিলকে হারিয়েছিল জাপান
27 6 26 11

সবশেষ দেখায় ব্রাজিলকে হারিয়েছিল জাপান

শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ | মাসস

‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিত করে ব্রাজিল। তবে শেষ ৩২–এ তাদের প্রতিপক্ষ কে হবে, সেটি নির্ধারিত হয় ‘এফ’ গ্রুপের শেষ ম্যাচগুলোর পর।

শক্তির বিচারে জাপানের চেয়ে বেশ এগিয়ে ব্রাজিল। বর্তমান ফিফা র‍্যাংকিংয়ে সেলেসাওদের অবস্থান  ৬ নম্বরে, যেখানে জাপান রয়েছে ১৮ নম্বরে। মুখোমুখি পরিসংখ্যানও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের পক্ষেই কথা বলছে।

ব্রাজিল-জাপান এ পর্যন্ত  ১০টি আন্তর্জাতিক ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। এর মধ্যে ব্রাজিল জিতেছে ৭টি ম্যাচ, ২টি ম্যাচ ড্র হয়েছে এবং জাপান জয় পেয়েছে মাত্র একবার। তবে সেই একমাত্র জয় এসেছে সর্বশেষ দেখায়।

জাপান ফুটবল দল। ছবি: সংগৃহীত

২০২৫ সালের অক্টোবরে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩–২ গোলে হারিয়ে চমক দেখিয়েছিল জাপান। সেই ম্যাচে খেলা জাপানের বেশ কয়েকজন ফুটবলার এবারও বিশ্বকাপ স্কোয়াডে থাকায় ব্রাজিলের জন্য এই লড়াই সহজ হবে না বলেই ধারণা করা হচ্ছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

19 9 26 1

মন্ত্রী ড. আবদুল মঈন খান-এর উপস্থিতিতে এলজিইডির উন্নয়নমূলক কর্মকাণ্ডের আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা, ১৯ সেপ্টেম্বর ২০২৬ । মাসস স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উন্নয়নমূলক কর্মকাণ্ড, চলমান প্রকল্পের …