Home / খেলা / বাংলাদেশের শংকা পাকিস্তান
bd+pk+cricket+mbd

বাংলাদেশের শংকা পাকিস্তান

মাস্টারি বিডি ডটকম
স্পোর্টস ডেস্ক । ১৭ জুন ২০১৭ । ০৩ আষাঢ় ১৪২৪

সেমিফাইনালে ভারতের কাছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শেষ করেছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমির লড়াই শেষে ওয়ানডের সর্বশেষ র‌্যাংকিং ঘোষণা করে আইসিসি।
সেখানে ষষ্ঠস্থানে আছে বাংলাদেশ। তাদের রেটিং ৯৪। তবে ষষ্ঠস্থান থেকে সপ্তম স্থানে নেমে যাবার শংকায় পড়েছে টাইগাররা।

কারণ বর্তমানে ৯৩ রেটিং নিয়ে সপ্তমস্থানে রয়েছে পাকিস্তান। আগামী ১৮ জুন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারালে র‌্যাংকিং-এ সপ্তম স্থান থেকে ষষ্ঠ স্থানে উঠে যাবে পাকিস্তান। সেক্ষেত্রে সপ্তম স্থানে নেমে যাবে বাংলাদেশ। আর যদি পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের কাছে হেরে যায়, সেক্ষেত্রে বেশ ভালোভাবে র‌্যাংকিং-এর ষষ্ঠস্থানেই থাকবে বাংলাদেশ।

সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। তাই অস্ট্রেলিয়াকে সরিয়ে র‌্যাংকিং-এর দ্বিতীয়স্থানে উঠে এসেছে ভারত। ফাইনালে পাকিস্তানকে হারালে ভারত উঠে যাবে র‌্যাংকিং-এর শীর্ষে। কারণ বর্তমানে শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের রেটিং ব্যবধান মাত্র ১। তাই ভারতের সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ধরে রাখার পাশাপাশি র‌্যাংকিং-এর শীর্ষে ওঠারও দারুন এক সুযোগ রয়েছে। এই চ্যালেঞ্জে ভারত জয়ী হলে, উপকার হবে বাংলাদেশেরই।

আইসিসি ওয়ানডে র‌্যাংকিং :
র‌্যাংকিং দল ম্যাচ রেটিং
১ দক্ষিণ আফ্রিকা ৫০ ১১৯
২ ভারত ৩৫ ১১৮
৩ অস্ট্রেলিয়া ৪৭ ১১৭
৪ ইংল্যান্ড ৪৮ ১১৩
৫ নিউজিল্যান্ড ৪৬ ১১১
৬ বাংলাদেশ ৩১ ৯৪
৭ পাকিস্তান ৪০ ৯৩
৮ শ্রীলংকা ৪৯ ৯৩
৯ ওয়েস্ট ইন্ডিজ ৩২ ৭৭
১০ আফগানিস্তান ৩০ ৫৪
১১ জিম্বাবুয়ে ৩৬ ৪৬
১২ আয়ারল্যান্ড ২৫ ৪১

সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

27 26 144

বাংলাদেশি সব সাংবাদিকের মিডিয়া অ্যাক্রিডিটেশন বাতিল করল আইসিসি

ঢাকা, মঙ্গলবার ২৭ জানুয়ারি ২০২৬ মাসস আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া …

Leave a Reply

Your email address will not be published.