Home / বিনোদন / নাটক / জহির রায়হানের প্রথম উপন্যাস ‘শেষ বিকেলের মেয়ে’ অবলম্বনে ঈদের নাটক
irfaaaan+arsha+mbd

জহির রায়হানের প্রথম উপন্যাস ‘শেষ বিকেলের মেয়ে’ অবলম্বনে ঈদের নাটক

মাস্টারি বিডি | শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক | ঢাকা | ২৩ মে ২০১৯ | ০৯ জ্যৈষ্ঠ ১৪২৬

প্রখ্যাত কথা সাহিত্যিক ও নির্মাতা জহির রায়হানের ‘শেষ বিকেলের মেয়ে’ উপন্যাস থেকে নির্মিত হলো টিভি নাটক। কালজয়ী এই লেখকের লেখা প্রথম এই রোম্যান্টিক উপন্যাস থেকে চিত্রনাট্য করে ‘শেষ বিকেলের মেয়ে’ নামেই নাটকটি পরিচালনা করেছেন হাসান রেজাউল।

Shesh+Bikeler+Meye+mbd

অভিনয় করেছেন- ইরফান সাজ্জাদ, সাদিয়া জাহান প্রভা, অর্ষা, তাসনুভা তিশা, নুসরাত পাপিয়া, দিলারা জামান, মাসুম বাশার, দিলু খান।

নির্মাতা হাসান রেজাউল বলেন, আমি সাহিত্য নির্ভর কাজগুলো বেশি করে থাকি। এর আগে হরিশংকর জলদাস, রবীন্দ্রনাথ ঠাকুর, সেলিম আল দীন, শামসুল হকের মতো লেখকদের সাহিত্যকর্ম নিয়ে কাজ করেছি।

নাটকটি প্রযোজনা করেছে বঙ্গ। ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে নাটকটি।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.