Home / আন্তর্জাতিক / বর ৬৮ বধূ ২৬!
selena+gomej+bil-murrey+mbd

বর ৬৮ বধূ ২৬!

selena+gomej+bil-murrey+mbd-2

মাস্টারি বিডি | শান্তা ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক | ঢাকা | ২২ মে ২০১৯ | ০৮ জ্যৈষ্ঠ ১৪২৬

সেলেনাই প্রথম বোমাটা ফাটালেন। আর তার পর রীতিমত সারা বিশ্বের সংবাদ মাধ্যমে স্থান করে নেয় বিল মুরের সঙ্গে তার সম্পর্ক ও বিয়ের আলোচনা। তবে মজা হচ্ছে, সেলেনার সাথে সম্পর্কের কথা কিন্তু স্বীকারও করেছেন বিল মুরে নিজেও।

selena+gomej+bil-murrey+mbd-6

ফলে এমন খবরই চারদিকে এখন। ২৬ বছর বয়সী কণ্ঠশিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজ বিয়ে করছেন ৬৮ বছর বয়সী হলিউড অভিনেতা, কমেডিয়ান ও লেখক বিল মুরেকে।

selena+gomej+bil-murrey+mbd-4

তবে অনেকেই বলছেন ভিন্ন কথা। তারা বলছেন, এটা ওদের আসন্ন ছবি ‘ডেড ডোন্ট ডাই’-এর প্রচারণার কৌশল মাত্র!

বিশ্বের প্রাচীনতম চলচ্চিত্র উৎসবের আসর কান ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়েছে ১৪ মে থেকে ফ্রান্সের শহর কানে। ৭২তম এই উৎসবের উদ্বোধনী ছবি ছিলো ‘ডেড ডোন্ট ডাই’। বিখ্যাত নির্মাতা জিম জারমুশের এই ছবিতে অভিনয় করেছেন বিল মুরে ও সেলেনা গোমেজ। তাই শুরুর দিন থেকেই কানের রেড কার্পেট, সংবাদ সম্মেলনসহ সব জায়গাতেই দৃষ্টি আকৃষ্ট হচ্ছে অসম বয়সী এই জুটির ওপর!

selena+gomej+bil-murrey+mbd-5

কিন্তু তার দিন কয়েক পরে সেলেনা যখন ইনস্টাগ্রামে বিল মুরের সঙ্গে তাদের সম্পর্ক নিয়ে কথা বললেন, ঠিক তখনই দ্রুত গতিতে তা ছড়িয়ে গেলো। অথচ এর আগে তাদের সম্পর্ক নিয়ে কোথাও কোনো গুঞ্জন শোনা যায়নি।

selena+gomej+bil-murrey+mbd+mbd

ইনস্টাগ্রামে নিজের একটি ছবি দিয়ে ক্যাপশনে সেলেনা লিখেন, ‘প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে এলাম। পুরো টিমের সঙ্গে ছবিটির (ডেড ডোন্ট ডাই) প্রদর্শনীতে অংশ নেওয়া ছিল বিশেষ কিছু। যাই হোক বিল মুরে ও আমি বিয়ে করতে চলেছি।’

selena+gomej+bil-murrey+mbd-3

তবে, সত্যিই কি তারা বিয়ে করতে চলেছেন? নাকি ‘ডেড ডোন্ট ডাই’-এর দিকে বিশ্বব্যাপী দর্শকের মনযোগ নিতেই এমন আলোচনা তুলছেন! সেটাই এখন দেখার ব্যাপার।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.