Home / অর্থনীতি / ঈদের টাকায় নতুন গন্ধ!
new+taka+mbd

ঈদের টাকায় নতুন গন্ধ!

মাস্টারি বিডি | শিমুল আহসান
জাতীয় | ঢাকা | ২২ মে ২০১৯ | ০৮ জ্যৈষ্ঠ ১৪২৬

ঈদ মানেই আনন্দ। আর এই আনন্দময় ঈদকে ঘিরে অর্থনৈতিক লেনদেন একটি অপরিহার্য  বিষয়। বিশেষ করে ঈদি বা ঈদের বকশিশে নতুন টাকা দেওয়া-নেওয়ার আনন্দই ভিন্নরকম। প্রিয়জনের হাতে নতুন নোট তুলে দেবার উপলক্ষ এধরনের অনুষ্ঠানেই পাওয়া যায়। ফলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবছরের মতো এ বছরও গ্রাহকদের মধ্যে নতুন নোট বিনিময় শুরু করেছে বাংলাদেশ ব্যাংক।
আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের অফিসগুলোয় এবং রাজধানীর বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের নির্ধারিত শাখার মাধ্যমে নতুন নোট বিনিময় শুরু হয়, যা চলবে ৩০ মে পর্যন্ত।

ঢাকা অঞ্চলের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো থেকেও ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হচ্ছে।
এবার একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে মূল্যমান নির্বিশেষে যে কোনো পরিমাণ ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবেন।

new+taka+mbd-4

বাংলাদেশ ব্যাংক ব্যতীত যেসব বাণিজ্যিক ব্যাংকে শাখা থেকে নতুন টাকা পাওয়া যাবে এগুলো হলো- ব্যাংক এশিয়ার ধানমন্ডি শাখা, অগ্রণী ব্যাংকের জাতীয় প্রেসক্লাব করপোরেট শাখা, এনসিসি ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, সাউথইস্ট ব্যাংকের কারওয়ান বাজার শাখা, সোস্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, জনতা ব্যাংকের আব্দুল গণি রোড করপোরেট শাখা, শাহজালাল ইসলামী ব্যাংকের মালিবাগ শাখা, উত্তরা ব্যাংকের চকবাজার শাখা, সোনালী ব্যাংকের রমনা কর্পোরেট শাখা, এনআরবি গ্লোবাল ব্যাংকের মিরপুর শাখা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর শাখা, জনতা ব্যাংকের রাজারবাগ শাখা, পূবালী ব্যাংকের সদরঘাট শাখা, ওয়ান ব্যাংকের বাসাবো শাখা, ব্র্যাক ব্যাংকের শ্যামলী শাখা, দি প্রিমিয়ার ব্যাংকের বনানী শাখা, দি সিটি ব্যাংকের বেগম রোকেয়া সরণী শাখা, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নন্দীপাড়া শাখা, ঢাকা ব্যাংকের উত্তরা শাখা, ন্যাশনাল ব্যাংকের মহাখালী শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা, ডাচ-বাংলা ব্যাংকের এসএমই অ্যান্ড এগ্রিকালচার শাখা, দক্ষিণখান, প্রাইম ব্যাংকের এলিফেন্ট রোড শাখা, মার্কেন্টাইল ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা, এক্সিম ব্যাংকের শিমরাইল শাখা, ইসলামী ব্যাংক বাংলাদেশের গাজীপুর চৌরাস্তা শাখা, উত্তরা ব্যাংকের সাভার শাখা, ইউসিবিএল, গাজীপুর চৌরাস্তা শাখা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের সাভার শাখা এবং ট্রাস্ট ব্যাংকের কেরানীগঞ্জ শাখা।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 9 26 6666

রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ । মাসস রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে …

Leave a Reply

Your email address will not be published.