মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৩ অক্টোবর ২০১৭ । ১৮ আশ্বিন ১৪২৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবীণ কমিউনিস্ট নেতা কমরেড জসিম উদ্দিন মন্ডলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
সোমবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী ব্রিটিশ বিরোধী ও পাকিস্তান শাসন আমলে আইয়ুব বিরোধী আন্দোলনে জসিম মন্ডলের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
শেখ হাসিনা জসিম মন্ডলের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাবেক প্রেসিডিয়াম সদস্য কমরেড জসিম উদ্দিন মন্ডল রাজধানীর পান্থপথের হেল্থ অ্যান্ড হোপ হাসপাতালে সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯৫ বছর। বাসস
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম