Home / জাতীয় / সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে কমরেড জসিমের মরদেহ
comred+jasim+mandol+dies+mbd-6

সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে কমরেড জসিমের মরদেহ

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৩ অক্টোবর ২০১৭ । ১৮ আশ্বিন ১৪২৪

বর্ষীয়ান কমিউনিস্ট নেতা কমরেড জসিম উদ্দিন মণ্ডলের মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০ টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত সিপিবির কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনের সামনে পার্টির পক্ষ থেকে তাঁকে শ্রদ্ধা জানানো হয়।

শুরুতে সকাল ১০ টায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মো. শাহ আলমের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় কমিটি।

এরপর কমরেডের পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় সেখানে কমরেড জসিম উদ্দিন মণ্ডলের বড় মেয়ে বেগম ছালেহা মনা এবং নাতি আকাশ, অনন্য রায়হানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন বলে জানা যায়।

comred+jasim+mandol+dies+mbd-5

পরে একে একে সিপিবি ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেলের নেতৃত্বে মহানগর কমিটি, কমরেড নুরুল হাসানের নেতৃত্বে জাতীয় কৃষক সমিতি, কমরেড শামসুজ্জামান সেলিমের নেতৃত্বে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, কমরেড মোর্শেদ আলীর নেতৃত্বে বাংলাদেশ কৃষক সমিতিসহ বিভিন্ন জেলা উপজেলা ও অঙ্গসংগঠনের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।

আগামীকাল বুধবার তাঁর মরদেহ গ্রামের বাড়ি ঈশ্বরদীতে নিয়ে যাওয়া হবে বলে দলীয় সূত্রে জানা যায়। সেখানে সকাল ৯ টা থেকে ১০টা  পর্যন্ত সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

শ্রদ্ধা নিবেদন শেষে সিপিবি’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, উপ-মহাদেশের কমিউনিস্ট আন্দোলনের পথিকৃৎ, ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম বর্ষীয়ান নেতা ও কিংবদন্তী শ্রমিক নেতা কমরেড জসিম উদ্দিন মণ্ডল আমাদের মাঝে আর নেই। তিনি প্রগতিশীল আন্দোলনের এক কিংবদন্তি নেতা। জেলখানায়, রেলওয়ের ইঞ্জিনের কয়লা ঠেলতে ঠেলতে তার জীবনের শুরু। শ্রমিকের মুক্তির জন্য, সম্রাজ্যবাদীদের হাত থেকে দেশকে স্বাধীন করার জন্য, ধর্মনিরপেক্ষতার জন্য তিনি সংগ্রাম করেছেন। তিনি ১৬ বছর জেল খেটেছেন। তবু পিছপা হননি। আমরা তার মৃত্যুতে শোকাহত।

পরে সকাল ১০ টা ৪০ মিনিটে একটি শোক র‌্যালি সহকারে সদ্যপ্রয়াত কমরেড জসিম উদ্দিন মণ্ডলের মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.