মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৩ অক্টোবর ২০১৭ । ১৮ আশ্বিন ১৪২৪
ভারতের অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী অরুন জেটলি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে আজ মঙ্গলবার বিকেলে ঢাকায় এসেছেন।
ভারতের অর্থমন্ত্রীর সঙ্গে অর্থ সচিব সুভাস চন্দ্র গার্গ এবং পদস্থ সরকারি কর্মকর্তাগণ এবং ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ (এফআইসিসিআই)-এর ৩০ সদস্যের উচ্চ পর্যায়ের একটি বাণিজ্য প্রতিনিধি দল রয়েছে।
ভারতের মন্ত্রী জেটলি আজ বিকেল সাড়ে ৫ টায় ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডষ্ট্রিজ-এর একটি প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে যোগ দেন।
জেটলি আগামীকাল বুধবার সকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
আগামীকাল বাংলাদেশ ও ভারতের দুই অর্থমন্ত্রীর উপস্থিতিতে তৃতীয় ক্রেডিট লাইনের বাস্তবায়নের জন্য একটি ডলার ক্রেডিট লাইন চুক্তি স্বাক্ষরিত হবে বলে ধারণা করা হচ্ছে।

গত এপ্রিল মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে বাংলাদেশের জন্য ৪ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের একটি ভারতীয় ক্রেডিট লাইনের ঘোষণা দেয়া হয়। গত ছয় বছরে বাংলাদেশকে ভারতের দেয়া সর্বমোট ক্রেডিট লাইনের পরিমান দাঁড়াবে ৮ বিলিয়ন মাকির্ন ডলার। তৃতীয় ডলার ক্রেডিট লাইন চুক্তি স্বাক্ষরে বাংলাদেশের অগ্রাধিকার ভিত্তিক কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে সক্ষমতা অর্জন করবে। দুই মন্ত্রীর উপস্থিতিতে দুই দেশের মধ্যে চুক্তি সংক্রান্ত একটি যৌথ ইন্টারপ্রেটিভ নোট স্বাক্ষরিত হবে।
ঢাকায় সফরকারি ভারতীয় অর্থমন্ত্রী আগামীকাল পলিসি রিসার্স ইনিস্টিটিউট অব বাংলাদেশ এবং ভারতীয় হাইকমিশন আয়োজিত ‘ভারত সরকারের ম্যাক্রোইকোনমিকউদ্যোগ’ শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দিবেন।
ভারতের মন্ত্রী জেটলি বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে সঙ্গে নিয়ে ভারতীয় হাইকমিশনের পক্ষে ভারতীয় ষ্ট্যাট বাংক পরিচালিত ভিসা সার্ভিসে নগদ অর্থ ছাড়া লেনদেনের একটি নতুন প্রকল্প যৌথভাবে উদ্বোধন করবেন। দুইমন্ত্রী ভারতীয় এক্সিম ব্যাংকের ঢাকা প্রতিনিধি অফিস উদ্বোধন করবেন।
জেটলি বৃহস্পতিবার ঢাকা ত্যাগ করবেন।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম