Home / প্রকৃতি / এ পাখি গান গাইতে পারে না!
kath+thokra+mbd-6

এ পাখি গান গাইতে পারে না!

kath+thokra+mbd-8

মাস্টারি বিডি । বাঁধন খান
ফিচার । ২১ জানুয়ারি ২০১৯ । ০৮ মাঘ ১৪২৫

গ্রামবাংলায় শত পাখির ডাকের ভেতর কাঠঠোকরার ডাক বেশ বিশিষ্ট। ঠক ঠক করে ঠুকরিয়ে চলে যখন গাছের কাণ্ডে দারুণ ছন্দময় এক শব্দ তৈরি হয়।

 kath+thokra+mbd-5

ঠক ঠক আওয়াজ তুলে কাঠুরেরাই কেবল কাঠ কাটেন না। বিচিত্র এ পাখি কাঠঠোকরা ঠক ঠক ঠক ঠক করে কাঠ ঠোকরাতে বেশ পটু।

kath+thokra+mbd-4

অবাককরা ব্যাপার হচ্ছে, প্রতিদিন একটি কাঠঠোকরা আট হাজার থেকে বারো হাজার বার কাঠে ঠোকর দেয়! মজা হচ্ছে, এভাবে কাঠ ঠোকরানোর ফলে এরা খুঁজে পায় গাছের বাকলের খাঁজের মধ্যে লুকিয়ে থাকা নানা পোকামাকড়দের।

kath+thokra+mbd-7

এই পোকাগুলো এদের খাবার। গাছের গায়ে গর্ত করে বাসাও তৈরি করে এরা। সেই বাসায় থাকে এদের ডিম। আর ডিম ফুটে বাচ্চা বেরোনোর পর প্রায় ২৫ থেকে ৩০ দিন সেখানেই থাকে ছোট্ট কাঠঠোকরারা।

kath+thokra+mbd-3

পৃথিবীতে ১৮০টিরও বেশি প্রজাতির কাঠঠোকরা আছে। পৃথিবীর অধিকাংশ এলাকায় কাঠঠোকরা পাখি দেখা যায়।

kath+thokra+mbd

শুধু অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর দু-একটি দেশে দেখা মেলে না এদের। পোকামাকড় ছাড়াও এরা ফলমূল আর বাদাম খায়। কিন্তু অন্য পাখিদের মতো গান গাইতে পারে না।

kath+thokra+mbd-2

কোনো কোনো কাঠঠোকরা দলবেঁধে থাকতে পছন্দ করে, কেউ কেউ আবার চায় একাই থাকতে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.