Home / প্রকৃতি / নারীর পায়ের স্পর্শে ফুল জেগে উঠতো!
ashok+mbd-3-1

নারীর পায়ের স্পর্শে ফুল জেগে উঠতো!

ashok+mbd-7

মাস্টারি বিডি । জাকারিয়া তুষার
ফিচার । ২১ জানুয়ারি ২০১৯ । ০৮ মাঘ ১৪২৫

অশোক ফুল ফোটার প্রধান মৌসুম বসন্তকাল। হেমন্ত পর্যন্ত ফুল ফুটতে দেখা যায়। তবে শীতকালেও অল্প সংখ্যায় ফুটে থাকে।

ashok+mbd-6

অশোক ফুল গাছের কাণ্ড থেকে ফোটে। ফুল আকারে ছোট, কিন্তু বহুপৌষ্পিক, ছত্রাকৃতি মঞ্জরি আকারে বড়। অজস্র ফুলের সমষ্টি অশোকমঞ্জরি মৃদু গন্ধযুক্ত এবং বর্ণ ও গড়নে আকর্ষণীয়।

ashok+mbd-5

তাজা ফুলের রং কমলা, কিন্তু বাসি ফুল লাল রঙ ধারণ করে। পরাগকেশর দীর্ঘ। ফল বড়সড় শিমের মতো চ্যাপ্টা, পুরু এবং হালকা বেগুনি রঙের।

ashok+mbd-৪

অশোক ছায়াদানকারী চিরসবুজ বৃক্ষ। এদের পাতার রঙ গাঢ়-সবুজ।

ashok+mbd-3

কবিগুরু কবিতায় লিখেছেন, পুরাকালে নাকি অশোকবৃক্ষে নারীর চরণস্পর্শে ফুল জেগে উঠতো।

ashok+mbd-2

সিদ্ধার্থ লুম্বিনীর এক অশোকতরুর নিচে জন্মেছিলেন। অশোক গাছ হিমালয়ের পাদদেশবর্তী অঞ্চলে পাওয়া যায়।

ashok+mbd-4

তিন রকমের অশোক গাছ দেখা যায়। যেমন- স্বর্ণ অশোক, রাজ অশোক ও কাউলি অশোক।

ashok+mbd

অশোক ফলের বীজ থেকে সহজেই চারা জন্মায়। তবে চারার বৃদ্ধি মন্থর।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.