Home / বিনোদন / ঈদুল আযহায় মুক্তি পেয়েছে মাত্র ৩টি চলচ্চিত্র
cenema

ঈদুল আযহায় মুক্তি পেয়েছে মাত্র ৩টি চলচ্চিত্র

মাস্টারি বিডি ডটকম
১৫ সেপ্টেম্বর ২০১৬ । ৩১ ভাদ্র ১৪২৩

ঈদে মুক্তিপ্রাপ্ত ৩টি নতুন ছবি নিয়ে সরগরম দেশের প্রেক্ষাগৃহগুলো। শামীম আহমেদ রনির ‘বসগিরি’, ওয়াজেদ আলী সুমনের ‘রক্ত’ এবং রাজু চৌধুরীর ‘শুটার’- ছবিগুলোর প্রদর্শনী বেশ রমরমা ।

অথচ সপ্তাহ দুয়েক আগেও ঢালিউডে নতুন কোনো ছবি মুক্তি পায়নি। ফলে প্রেক্ষাগৃহগুলোও ছিল ঝিমুনিগ্রস্ত।

মুক্তিপ্রাপ্ত নতুন ছবির প্রযোজনা প্রতিষ্ঠান থেকে পাওয়া সবশেষ তথ্যে জানা যায়, তিন শতাধিক প্রেক্ষাগৃহে একযোগে ছবি তিনটি প্রদর্শিত হচ্ছে।

‘শুটার’ ছবির প্রযোজক এম ডি ইকবাল জানিয়েছেন, ছোট-বড় মিলে তাদের ছবি ১৩৯টি প্রেক্ষাগৃহে, খান ফিল্মস ও জাজ মাল্টিমিডিয়া সূত্রে জানা গেছে, ‘বসগিরি’ ৯৩টি প্রেক্ষাগৃহে এবং ‘রক্ত’ ৬৩টি প্রেক্ষাগৃহে চলছে।

স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস-মাল্টিপ্লেক্সের একটি করে হল, বলাকা, শ্যামলী, চন্দ্রিমার মতো দর্শকনন্দিত প্রেক্ষাগৃহেও প্রদর্শিত হচ্ছে ‘রক্ত’ চলচ্চিত্রটি।

স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস-মাল্টিপ্লেক্সের একটি করে হল, বিজিবি, সৈনিক ক্লাব, সাভার সেনানিবাস, অভিসার, চম্পাকলি, যশোরের মনিহারসহ বড় হলগুলোতে চলছে ‘বসগিরি’।

‘বসগিরি’ ছবির প্রযোজক টপি খান জানান, ইচ্ছা করলে আরও বেশি হলে ছবিটি মুক্তি দেওয়া যেত। কিন্তু শুধু ঈদ উপলক্ষে যে হলগুলো খোলা হয়েছে, সে হলগুলোয় তাঁরা তাঁদের ছবি দেননি। ভালো হলগুলো বেছে নিয়েছেন। পরবর্তী সপ্তাহ থেকে ছোট হলগুলোতেও ‘বসগিরি’ চলবে বলে জানান তিনি।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

8 7 54

নতুন পরিষেবা-‘অস্থায়ী স্বামী’ ভাড়া

৮ ডিসেম্বর, ২০২৫ মাসস ইউরোপের দেশ লাটভিয়ায় লিঙ্গ অনুপাত এমনভাবে বদলে গেছে যে সেখানে এখন …

Leave a Reply

Your email address will not be published.