Home / ফটো গ্যালারি / ব্রাইডাল ফটোশুট নাকি হানিমুন?
rakhi+honymoon+mbd

ব্রাইডাল ফটোশুট নাকি হানিমুন?

মাস্টারি বিডি | বাঁধন খান
বিনোদন | ঢাকা | ০৭ আগস্ট ২০১৯ | ২৩ শ্রাবণ ১৪২৬

বিয়ের কথা স্বীকার করলেন রাখি সাওয়ান্ত

রাখি সাওয়ান্ত। সবসময় আলোচনায় থাকাটাই যার ট্রেন্ড। তার বিয়েটাও যে নাটকীয় হবে, তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। বিয়ের ছবি ভাইরাল হওয়ার পর প্রথমে অস্বীকার করেছিলেন তিনি। কিন্তু পরে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রাখি জানিয়েছেন যে, প্রবাসী এক ভারতীয়কে বিয়ে করেছেন তিনি।

rakhi+honymoon+mbd-9

এইতো কিছুদিন আগেই বিয়ের পোশাকে তার ছবি ভাইরাল হয়েছিল। তখন তাকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, এটা ব্রাইডাল ফটোশুট। এরপর হোটেলের রুমে তার হানিমুনের ছবি ভাইরাল হয়ে যায়।

এবার রাখি জানিয়েছেন, তার স্বামী ইউকেতে থাকেন। ভিসার প্রক্রিয়া চলছে। ভিসা পেলেই উড়ে যাবেন সেখানে। তার স্বামীর নাম রীতেশ। ভাইরাল হয়ে যাওয়া হানিমুনের ছবিগুলিতে স্বল্প পোশাকে আবেদনময়ী হিসাবে দেখা যাচ্ছে রাখিকে।

রাখি জানিয়েছেন, তার দীর্ঘদিনের স্বপ্ন যে তিনি টিভি শো প্রডিউস করবেন। এবার তার সেই স্বপ্ন সত্যি হবে বলে মনে করছেন তিনি।

rakhi+honymoon+mbd-8

কিভাবে তাদের প্রেমের শুরু সেই গল্প বলেতে গিয়ে রাখি বলেছেন, প্রভু চাওলার সঙ্গে তার সাক্ষাৎকার দেখার পরই প্রেমে পড়ে যান তিনি। এরপর থেকেই তাকে হোয়াটসঅ্যাপ করতে শুরু করেন। এরপর ফোনে কথা শুরু হয় দুজনের। প্রায় বছর দেড়েক আগে থেকেই তাদের বন্ধুত্বের শুরু। এরপর বন্ধুত্ব থেকে প্রেম এবং প্রেম থেকে বিয়ে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.