Home / প্রকৃতি / উজ্জ্বল ফুল পিউম
pumeful+mbd-3

উজ্জ্বল ফুল পিউম

pumeful+mbd

মাস্টারি বিডি | শান্তা ইসলাম
ফিচার | ঢাকা | ০৭ আগস্ট ২০১৯ | ২৩ শ্রাবণ ১৪২৬

হাওর এলাকায় নানা রকম বৃক্ষ রয়েছে, এদের মধ্যে হিজল, করচ, বরুণ, বিয়াস, মেরা, ধুপ, কাঁটা মান্দার ইত্যাদি যাদের অধিকাংশই জল সহনীয় উদ্ভিদ। যেমন । এ ছাড়া আছে বিভিন্ন প্রজাতির গুল্ম ও বীরুৎ-জাতীয় উদ্ভিদ। আর পিউম ফুলের সৌন্দর্যে ভরপুর হয়ে ওঠে হাওরের পতিত জমি, কান্দা, নদীর পাড়, সড়ক ও বাঁধের আশপাশ। আকর্ষণীয় রঙের পসরা নিয়ে ফুটে ওঠে এ ফুল। অনেক গাছ ঝোঁপ আকারে বেড়ে ওঠায় অনেক দূর থেকে ফুলের উজ্জ্বল বর্ণ দেখা যায়।

pumeful+mbd-2

হাওর এলাকায় এটির কোনো স্থানীয় নাম পাওয়া যায়নি। তবে শেরপুর এলাকায় এ ফুলকে পিউম বলে। কোথাও হুড়হুড়ি ও ঝরনা ফুল নামেও পরিচিত। এটির বৈজ্ঞানিক নাম Cleome hassleriana, পরিবার Cleomaceae। ইংরেজি নাম Spider flower, Pink queen।

pumeful+mbd-4

পিউম দক্ষিণ আমেরিকার উদ্ভিদ। আদি আবাস আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে এবং দক্ষিণ-পূর্ব ব্রাজিল। বর্ণিল সৌন্দর্যের জন্য উষ্ণমণ্ডলীয় এলাকায় ছড়িয়ে পড়েছে। সুনামগঞ্জের হাওর এলাকায় প্রাকৃতিকভাবে জন্মে এ উদ্ভিদ। সেখান থেকে ছড়িয়ে পড়েছে নেত্রকোনা, সিলেট, কিশোরগঞ্জসহ হাওর এলাকার জেলায় জেলায়। মূলত শুকনো মৌসুমে চারা গজায় এবং মার্চ-এপ্রিলে ফুল আসে। হাওরে পুরো বর্ষার জল আসার আগেই ফলের বীজ পরিপক্ব হয়ে ভূমিতে পড়ে। সে বীজ জলের মাধ্যমে ছড়িয়ে পড়ে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

19 4 24 7

সংসদের কেনাকাটায় হরিলুট

ঢাকা, রবিবার ১৯ এপ্রিল ২০২৬ মাসস মাত্র ৪ হাজার টাকার ব্যাগের দাম ধরা হয়েছে ৩৪ হাজার …

Leave a Reply

Your email address will not be published.