Home / জাতীয় / বঙ্গবন্ধুর সমাধি সৌধে জাতীয় প্রেস ক্লাব নেতৃবৃন্দের শ্রদ্ধা
national+press+clube+mbd-2

বঙ্গবন্ধুর সমাধি সৌধে জাতীয় প্রেস ক্লাব নেতৃবৃন্দের শ্রদ্ধা

মাস্টারি বিডি | শিমুল আহসান
জাতীয় | ঢাকা | ০৬ আগস্ট ২০১৯ | ২২ শ্রাবণ ১৪২৬

জাতীয় শোক দিবসের মাসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলমের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানায় নেতৃবৃন্দ। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

national+press+clube+mbd

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, সহ-সভাপতি আজিজুল ইসলাম ভূইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মাইনুল আলম, কার্যনির্বাহী সদস্য রেজোয়ানুল হক রাজাসহ অন্য নেতৃবৃন্দ ও সদস্য উপস্থিত ছিলেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

24 8 2026 555598 999

আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়: পার্থ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ । মাসস ভারতের আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ …

Leave a Reply

Your email address will not be published.