Home / বিনোদন / নাটক / ধারাবাহিকে ব্যস্ত হচ্ছেন সোহেল রানা কবরী
image_1291_196079

ধারাবাহিকে ব্যস্ত হচ্ছেন সোহেল রানা কবরী

মাস্টারি বিডি ডটকম। শান্তা ইসলাম
ঢাকা । ১২ ডিসেম্বর ২০১৬ । ২৮ অগ্রহায়ণ ১৪২৩
বহু বিরতির পর কবরী আবার ব্যস্ত হচ্ছেন অভিনয়ে। তবে চলচ্চিত্রে নয়। এবার তিনি নাটকে জুটি বাঁধছেন আর এক খ্যাতিমান অভিনেতা সোহেল রানার সঙ্গে। চ্যানেল আইয়ে ১৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে তাদের প্রথম ধারাবাহিক নাটক ‘আবার আসিব ফিরে’। খ্যাতিমান এই দুই অভিনয় শিল্পী এর আগে একসঙ্গে একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। কিন্তু এবারই প্রথম কোনো টিভি নাটকে জুটি হয়েছেন তারা। এই জুটির পাশাপাশি আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ ও অহনা। নাটকের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নন্দিত অভিনেত্রী সারাহ বেগম কবরী। তিনি বলেন, এটি মূলত একটি সিনেমাটিক গল্পের নাটক। চেষ্টা করেছি প্রচলিত ঘরানা থেকে কিছুটা হলেও আলাদা নাটকের গল্প তুলে ধরতে। বড়পর্দার মতো টিভি নাটকেও সোহেল রানার সঙ্গে কাজের অভিজ্ঞতা ছিল দারুণ। অন্য শিল্পীদেরও চেষ্টা ছিল ভালো কিছু করার। সব মিলিয়ে নাটকটি দর্শকের ভালো লাগবে বলে আশা করছি।’ নাটকের কাহিনী গড়ে উঠেছে তৌফিক ও কামরান নামে দুই বন্ধুকে কেন্দ্র করে। এক সময় কামরান অর্থের লোভে তৌফিককে খুন করে। স্ব্বামীর মৃত্যুরহস্য উদ্ঘাটন করতে এগিয়ে আসে তৌফিকের স্ত্রী ও একমাত্র ছেলে। এরপর ঘটতে থাকে নানা ঘটনা।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

1 4 26 4

‘দম’-কে টপকে এবার শীর্ষে ‘বনলতা এক্সপ্রেস’

ঢাকা, বুধবার ০১ এপ্রিল ২০২৬ মাসস মুক্তির পর প্রেক্ষাগৃহে দারুণ চমক দেখাচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’। প্রথম সপ্তাহে …

Leave a Reply

Your email address will not be published.