Home / চিত্র-বিচিত্র / সুন্দরের ধারণা গেছে পাল্টে
untitled-1_255739

সুন্দরের ধারণা গেছে পাল্টে

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৩ ডিসেম্বর ২০১৬ । ২৯ অগ্রহায়ণ ১৪২৩

সুন্দরীর ধারণা মোটামুটি আমাদের সকলের জানা। বিশেষত সুন্দরী হতে স্লিম থাকতে হবে।  সম্প্রতি এই প্রচলিত ধারণাকে উড়িয়ে সৌন্দর্য প্রতিযোগিতায় সেরার মুকুট ছিনিয়ে নিয়েছেন ১২০ কেজির মডেল এস্টেফানিয়া কোরিয়া।
আর্জেন্টিনার এই মডেল তার দেশের সৌন্দর্য প্রতিযোগিতা ‘কুইন অফ ভেন্ডিমিয়া’য় সেরার শিরোপা পেয়েছেন।

সৌন্দর্যের মাপকাঠি শুধু ছিপছিপে ফিগার নয়, বুদ্ধিমত্তাই সৌন্দর্যের নয়া সংজ্ঞা। এই ধারণাকে হাতে-কলমে বাস্তবায়িত করলেন ২৪ বছরের এস্টেফানিয়া। প্রশ্নোত্তর পর্বে যতটা স্বাভাবিক ছিলেন তিনি, ততটাই স্বতঃস্ফুর্ত বিকিনি রাউন্ডে। জয়ের পর তার আবেগপূর্ণ বক্তব্য উপস্থিত দর্শকদের মুগ্ধ করে দেয়।

এই সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য এক বছর ধরে প্রস্তুতি নিয়েছেন তিনি। একটি মডেলিং এজেন্সিতেও নিজের নাম লেখান তিনি। তার চেহারার জন্য কখনও সমস্যার মুখে তাকে পড়তে হয়নি বলে জানিয়েছেন এস্টেফানিয়া। কুইন অফ ভেন্ডিমিয়া’র পর আরও বড় স্তরের সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ভাবছেন ৫ ফুট ৩ ইঞ্চির এস্টেফানিয়া।

সুতরাং দুঃশ্চিন্তা কি? মোটা হন আর চিকন হন, আপনিও আছেন এই তালিকায়!

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 5 2026 1

মঞ্চসারথি আতাউর রহমান আর নেই

ঢাকা, মঙ্গলবার ১২ মে ২০২৬ মাসস দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব, অভিনেতা, নাট্যকার ও মঞ্চনির্দেশক আতাউর রহমান আর …

Leave a Reply

Your email address will not be published.