Home / উৎসব ও সংস্কৃতি / কবি গুরুর ১৫৮তম জন্মজয়ন্তী : মুখর দক্ষিণডিহি
কবি গুরুর ১৫৮তম জন্মজয়ন্তী : মুখর দক্ষিণডিহি
rabindra+mbd

কবি গুরুর ১৫৮তম জন্মজয়ন্তী : মুখর দক্ষিণডিহি

মাস্টারি বিডি । শিমুল আহসান
সাংস্কৃতিক প্রতিবেদন । ০৬ মে ২০১৯ । ২৩ বৈশাখ ১৪২৬

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মজয়ন্তীকে সামনে রেখে খুলনা জেলার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্রনাথ জাদুঘর মানুষের পদচারণায় মুখর হয়ে উঠছে।
খুলনা জেলার ফুলতলা উপজেলার তিন কিলোমিটার উত্তর-পশ্চিমে এই দক্ষিণডিহি গ্রামে নোবেল বিজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি। রবি ঠাকুর ও তার পত্নী মৃণালিনী দেবীর স্মৃতি রক্ষার্থে এই দক্ষিণডিহিতে ২০১২ সালে রবীন্দ্র জাদুঘর স্থাপন করা হয়।
জাদুঘর পরিদর্শনে গিয়ে দেখা যায় এই জাদুঘর ও দক্ষিণডিহিতে দেশের বিভিন্ন স্থান থেকে দর্শণার্থীরা আসছেন।
দর্শণার্থীরা বলেন, দক্ষিণডিহি শ্বশুর বাড়িতে কবিগুরু অসংখ্য কবিতা ও গান রচনা করেন, সে স্মৃতিবিজড়িত স্থানটি নিজ চোখে দেখার জন্য আমি এখানে এসেছি।
খুলনার প্রত্নতত্ত্ব বিভাগের সহকারি পরিচালক এ কে এম সাইফুর রহমান জানান, গত ২০১৭-১৮ অর্থ বছরে দেশ বিদেশের মোট ২ লাখ ৩৫ হাজার দর্শনার্থী জাদুঘরটি পরিদর্শন করেছেন এবং এ থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ৯০ হাজার ৮০৫ টাকা।
রবি ঠাকুরের শ্বশুর বাড়িটিকে ‘রবীন্দ্র কমপ্লেক্স’ জাদুঘরে রূপান্তরে প্রত্নতত্ত্ব বিভাগ ২০১১-১২ অর্থবর্ষে সংস্কার কাজ সম্পন্ন করে।
তিনি বলেন, প্রত্নতাত্ত্বিকগণ গত বছর বাড়িটির বাম দিকে রসুইখানা সনাক্ত করে এবং প্রয়োজনীয় সংরক্ষণ কার্যক্রম শেষে তা দর্শণার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মজয়ন্তীকে সামনে রেখে খুলনা জেলার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্রনাথ জাদুঘর মানুষের পদচারণায় মুখর হয়ে উঠছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 26 244

২৫ বছরেও শেষ হয়নি রমনার বটমূলে বোমা হামলা মামলার বিচার

ঢাকা, মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬ মাসস ২৫ বছর আগে রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার …

Leave a Reply

Your email address will not be published.