মাস্টারি বিডি । জাকারিয়া তুষার
প্রতিবেদন । ০৬ মে ২০১৯ । ২৩ বৈশাখ ১৪২৬
তুলসীগঙ্গা নদী বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের দিনাজপুর জয়পুরহাট, বগুড়া এবং নওগাঁ জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ১০০ কিলোমিটার এবং এর গড় প্রস্থ ৭০ মিটার ।
তুলসীগঙ্গা নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা “পাউবো” কর্তৃক তুলসীগঙ্গা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-পশ্চিমাঞ্চলের নদী নং ৫৬।

তুলসীগঙ্গা নদীর তীরে ছোট্ট ঢিবি বাংলাদেশের রাজশাহী বিভাগে অবস্থিত একটি প্রাচীন নগরের ধ্বংসাবশেষ। এটি মূলত জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় অবস্থিত একটি প্রাচীন আকর্ষনীয় স্থাপনা। যা বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা।
তুলসীগঙ্গা নদীর তীরে ছোট্ট ঢিবি প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ। এটা জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার নীমাই পীরের মাযার থেকে ১০০ মিটার দক্ষিণে অবস্থিত এই প্রাচীন স্থাপনা। স্থানীয়দের কাছে এটি পাথরঘাটা নামে পরিচিত।
তুলসীগঙ্গা নদীর তীরে যে প্রাচীন স্থাপনা দেখা যায় তা এককালে প্রাচীন নগরী ছিল। এই নগরী মূলত দক্ষিণ তীরে অবস্থিত। বহু কাল আগে হিন্দু-বৌদ্ধ যুগে এই নগরী গড়ে ওঠে। নদীর দুই তীরেই এই নগরীর বিস্তার লাভ করেছিল। দু’পাশের যোগাযোগের জন্য পাথরের সেতু ছিল। তার খিলান এখনও দেখা যায়। নদীর তীর থেকে অল্প দক্ষিণে ঢিবি আছে। সেই ঢিবিতে ৪ মিটার লম্বা ধূসর রঙের একখণ্ড গ্রানাইট আছে। এখানে উন্নত মানের কারুকাজ করা প্রস্তর পাওয়া গিয়েছে। এখানে এখন প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে সেই নগরীর ধ্বংসাবশেষ আছে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম