মাস্টারি বিডি ডটকম
জাতীয় । ১২ নভেম্বর ২০১৬ । ২৮ কার্তিক ১৪২৩
দীর্ঘ বিরতির পর গত কয়েকদিন ধরে পদ্মার বিভিন্ন এলাকায় জালে প্রচুর ইলিশ ধরা পড়ছে। ফলে জেলেরা বেশ খুশী । পুনরায় পদ্মায় ইলিশ ধরা পড়ায় রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের জেলেরা মাছ ধরা ও বাজারজাত কাজে এখন ব্যস্ত সময় পার করছে। পাশাপাশি রাজশাহী, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মাছ ব্যবসায়ীরা ইলিশ কেনার জন্য বিভিন্ন মৎস্য ঘাটে ভীড় করছেন।
সম্প্রতি ইলিশ সংরক্ষণে সরকারের পদক্ষেপের কারনে ইলিশ বঙ্গোপসাগর থেকে পদ্মা হয়ে রাজশাহী অঞ্চলে চলে এসেছে। ইলিশের ডিম ছাড়ার সময় মাছ ধরা নিষিদ্ধ করায় ইতিবাচক ফল হিসেবে এখন প্রচুর ইলিশ পাওয়া যাচ্ছে। ইলিশ ধরা পড়ার পর থেকে অনেক জেলে প্রতিদিন ২০০০ থেকে ৩০০০ টাকা আয় করছেন।
উল্লেখ্য ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ থাকায় ইলিশের ডিম ছাড়ার পর্যাপ্ত সুযোগ পাওয়ায় এখন সর্বত্র ইলিশ পাওয়া যাচ্ছে।
অক্টোবর থেকে প্রায় ২০০০ জেলে প্রতিদিন ২০ থেকে ২৫ মনের বেশী ইলিশ ধরছে।
সূত্রঃ বাসস
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম