Home / অপরাধ / নাসিরনগরে হামলাকারীদের আইনী সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
nasirnagarlawermbd

নাসিরনগরে হামলাকারীদের আইনী সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের

মাস্টারি বিডি ডটকম
ব্রাহ্মণবাড়িয়া । ১২ নভেম্বর ২০১৬ । ২৮ কার্তিক ১৪২৩

ব্রাহ্মণবাড়িয়া নাসির নগরে হিন্দুদের মন্দির ও বাড়ি-ঘরে হামলায় জড়িতদের কোন ধরনের আইনী সহায়তা না দেয়ার ঘোষণা দিয়েছেন আইনজীবীরা।

শুক্রবার দুপুরে নাসিরনগরে ঘটনাস্থল পরিদর্শন শেষে সুপ্রীম কোর্ট বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা এমন ঘোষণা দেন।

এসময় সুপ্রীম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এ. মাহবুব উদ্দিন খোকনের নেতৃত্বে প্রায় দেড় শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

সেখানে হামলায় ক্ষতিগ্রস্তদের সব ধরনের আইনী সহায়তার ঘোষণা দিয়ে এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, আমরা আপনাদের পাশে আছি। খবর বাসস-এর।

এ ঘটনায় কাউকে ছাড় না দেয়ার জন্য প্রশাসনের কাছে তিনি দাবি জানান।

সংগঠনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এ. মাহবুব উদ্দিন খোকন এ ঘটনা নিয়ে রাজনীতি না করতে সকল মহলের প্রতি আহ্বান জানিয়ে ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন।

আইনজীবীরা নাসিরনগরের ঘটনাকে অমানবিক হিসেবে উল্লেখ করে ওই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- সুপ্রীম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এবং বার কাউন্সিলের সদস্য স. ম. রেজাউল করিম, সুপ্রীম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এড. জয়নাল আবেদীন, ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সভাপতি সারোয়ার-ই-আলম, সাধারণ সম্পাদক আব্দুল করিম তপন প্রমুখ।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 8 2026 7777899

দেশে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম বিস্তৃত করতে সব ধরনের সহযোগিতা করবে সরকার : প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ । মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে গণিত …

Leave a Reply

Your email address will not be published.