মাস্টারি বিডি ডটকম
প্রবাস । ১২ নভেম্বর ২০১৬ । ২৮ কার্তিক ১৪২৩
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, ফ্রান্স সংসদের ষষ্ঠ দ্বিবার্ষিক সম্মেলন ২০১৬ আগামীকাল রোববার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত হবে।
এর আগে সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বেশ উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে আয়োজনকে সফল করার জন্যে যার যার অবস্থান থেকে সবাই কাজ করেছেন।
রোববার দুপুর ১২ টায় সম্মেলন উদ্বোধন করা হবে। দুপুরের খাবার বিরতী ১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত।
এরপর দুপুর ২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সাংগঠনিক অধিবেশন । নির্বাচনী অধিবেশন চলবে বিকাল ৪ টা থেকে সন্ধ্যা সাড়ে ৫ টা পর্যন্ত।
সন্ধ্যায় চা বিরতির পর উন্মুক্ত অধিবেশন চলবে রাত ৮ টা পর্যন্ত।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম