Home / খেলা / শাবাশ বাংলাদেশ : ক্রিকেটে নতুন ইতিহাস গড়লো বাঘিনীরা
tigress+mbd-3

শাবাশ বাংলাদেশ : ক্রিকেটে নতুন ইতিহাস গড়লো বাঘিনীরা

মাস্টারি বিডি ।
স্পোর্টস ডেস্ক । ১০ জুন ২০১৮ । ২৭ জ্যৈষ্ঠ ১৪২৪

শাবাশ বাংলাদেশ। ধন্য বাংলা মায়ের বীর সন্তানেরা। জ্বলে উঠে দুনিয়াকে দেখিয়ে দিলে বিজয়ের হাসি। হ্যাঁ, এ যে অদ্ভুত সুন্দর খেলে চমৎকার বিজয় অর্জন করে মুক্তিযুদ্ধে বিজয়ী জাতির পতাকা নিয়ে ক্রিকেট ময়দানে উল্লাস করে শক্তি সামর্থের দারুণ প্রকাশ! বাংলার বাঘিনী সালমা-রুমানাদের সাথে সাথে গোটা বাংলাদেশ আজ আনন্দে উদ্বেলিত।

tigress+mbd-4

এশিয়ার ক্রিকেটে প্রায় অপরাজেয় ভারতের বিপক্ষে ফাইনালের জয় স্রেফ একটি ম্যাচের অঘটন নয়। প্রাথমিক পর্বেও দারুণ খেলে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। এশিয়া কাপের ইতিহাসে সেটিই ছিল ভারতের প্রথম পরাজয়। আর সেই ছয়বারের চ্যাম্পিয়ন ভারত দলকেই আবার হারাল বাংলাদেশ।
শ্রীলঙ্কার কাছে হার দিয়ে টুর্নামেন্ট শুরুর পর টানা পাঁচ ম্যাচ জিতে শিরোপা জিতল সালমা বাহিনী।

tigress+mbd-8

কুয়ালালামপুরে অনুষ্ঠিত আজকের ফাইনালে বাংলাদেশ ৩ উইকেটে হারিয়েছে শক্তিশালী ভারতকে।

ম্যাচের শুরুটাও বাংলাদেশের ছিল দুর্দান্ত। টস জিতে বোলিংয়ে নামা বাংলাদেশ শুরুতেই ভারতকে চমকে দিয়েছিল কৌশল পাল্টে। নতুন বলের নিয়মিত বোলার জাহানারা নয়, বাংলাদেশ ইনিংস শুরু করে নাহিদা আক্তারের বাঁহাতি স্পিনে। আরেক পাশে যথারীতি সালমার অফ স্পিন। ভারতের ইনিংস শুরুতেই গতিহারা।

অর্থাৎ বল হাতে শুরু থেকেই ভারতীয় ব্যাটসম্যানদের চাপে রাখে বাংলাদেশ। ফলে স্কোর বোর্ডে ৩২ রান উঠতেই ৪ উইকেট হারিয়ে বসে ভারত। এমন বস্থায় ভারতের হাল ধরেন অধিনায়ক হারমানপ্রিত কাউর।

কাউর এক প্রান্তের হাল ধরলেও রুমানা ও খাদিজা তুল কুবরার সাথে বাংলাদেশী অন্যান্য বোলারদের তোপে অন্য প্রান্তে বড় ইনিংস খেলতে পারেননি ভারতের ব্যাটসম্যানরা।
শেষ পর্যন্ত কাউরের ৭টি চারে ৪২ বলে ৫৬ রানের সুবাদে ২০ ওভারে ৯ উইকেটে ১১২ রানের মামুলি সংগ্রহ পায় ভারত। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ১১ রান করে করেন মিতালি রাজ ও বেদা কৃষ্ণমূর্তি । বাংলাদেশের পক্ষে রুমানা-কুবরা ২টি করে এবং সালমা-জাহানারা ১টি করে উইকেট নেন।

tigress+mbd-7

জয়ের জন্য ১১৩ রানের লক্ষ্যে ভালো শুরু করে বাংলাদেশ মহিলা দল। দলকে ৩৫ রানের সূচনা এনে দেন দুই ওপেনার শারমিন সুলতানা ও আয়শা রহমান। তবে সপ্তম ওভারের শেষ দু’বলে বিদায় নিতে হয় দুই ওপেনারকে। শারমিন ১৯ বলে ১৬ ও আয়শা ২৩ বলে ১৭ রান করেন।

এরপর দলের রান চাকা ঘুরাতে থাকেন ফারজানা হক ও নিগার সুলতানা। দলীয় ৫৫ রানে ফারজানা নামের পাশে ১১ রান রেখে ফিরে গেলে চতুর্থ উইকেটে দলকে সামনে টেনে নেয়ার দায়িত্ব পান নিগার ও রুমানা।

দায়িত্বটা ভালোভাবেই পালন করে যাচ্ছিলেন নিগার ও রুমানা। কিন্তু জুটিতে ২২ বলে ২৮ রান যোগ হবার পরই বিচ্ছিন্ন হয়ে যান তারা। দলীয় ৮৩ রানে চতুর্থ ও ৯৬ রানে পঞ্চম উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।

তবে রুমানার ব্যাটিং দৃঢ়তায় ম্যাচ জয়ের লড়াইয়ে টিকে থাকে বাংলাদেশ। জয়ের জন্য শেষ ওভারে বাংলাদেশ দলের প্রয়োজন পড়ে ৯ রান।

tigress+mbd-6

বল হাতে ইনিংসের শেষ ওভার করতে আসেন ভারতের অধিনায়ক কাউর। প্রথম বল থেকে ১ রান নিয়ে উইকেটে সেট থাকা রুমানাকে স্ট্রাইক দেন লোয়ার-অর্ডার ব্যাটসম্যান সানজিদা। দ্বিতীয় বলে বাউন্ডারি ও তৃতীয় বলে ১ রান নিয়ে জয়ের টার্গেট ৩ বলে ৩ বলে নামিয়ে আনেন রুমানা।

তবে চতুর্থ বলে ব্যক্তিগত ৫ রানে বিদায় নিতে হয় সানজিদাকে। পঞ্চম বলে অহেতুক ২ রান নিতে গিয়ে রান আউট হন রুমানা। ফলে শেষ ডেলিভারিতে জয়ের জন্য ২ রান দরকার পড়ে বাংলাদেশের। আট নম্বরে ব্যাট হাতে নামা জাহানারা আলম ২ রান নিয়ে বাংলাদেশকে শিরোপার স্বাদ দেন। ভারতের পুনম যাদব ৪টি ও কাউর ২ উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের রুমানা আহমেদ। সিরিজ সেরা হন ভারতের কাউর।

tigress+mbd-5
লিগ পর্বে ভারতকে ৭ উইকেটে হারিয়েছিলো বাংলাদেশ। তবে হার দিয়ে এবারের আসর শুরু করেছিলো সালমা-রুমানারা। শ্রীলংকার কাছে নিজেদের প্রথম ম্যাচে ৬ উইকেটে হেরেছিলো বাংলাদেশ। এরপর লিগ পর্বে টানা চার ম্যাচ জিতে ফাইনালে উঠে তারা। শিরোপা নির্ধারনী ম্যাচেও জয় তুলে এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পরলো বাংলাদেশ মহিলা দল।

এই প্রথমবারের মত এশিয়া কাপের শিরোপা জিতলো সালমা-রুমানারা- বাংলার বাঘিনীরা।

শেষকথা, দিনটি মোটেই ছিল না ভারত দলের। শেষ ওভারে ভারতকে হতাশায় ডুবিয়ে বিজয় উল্লাসে মেতে ওঠে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর :

ভারত : ২০ ওভারে ১১২/৯ (মিতালি ১১, স্মৃতি ৭, দিপ্তি ৪, হারমানপ্রিত ৫৬, অনুজা ৩, ভেদা ১১, তানিয়া ১, শিখা ১, ঝুলন ১০, একতা ১*; নাহিদা ০/১২, সালমা ১/২৪, খাদিজা ২/২৩, জাহানারা ১/২৩, রুমানা ২/২২, ফাহিমা ০/৮)

বাংলাদেশ : ২০ ওভারে ১১৩/৭ (শামিমা ১৬, আয়েশা ১৭, ফারজানা ১১, নিগার ২৭, রুমানা ২৩, ফাহিমা ৯, সানজিদা ৫ জাহানারা ২*, সালমা ০*; একতা ০/১৩, শিখা ০/১০, দিপ্তি ০/১৯, অনুজা ০/২৩, পুনম ৪/৯, ঝুলন ০/২০, হারমানপ্রিত ২/১৯)।

ফল : বাংলাদেশ ৩ উইকেটে জয়ী

প্লেয়ার অব দা ম্যাচ : রুমানা আহমেদ

প্লেয়ার অব দা সিরিজ : হারমানপ্রিত কাউর

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.