মাস্টারি বিডি । বাঁধন খান
স্পোর্টস ডেস্ক । ১০ জুন ২০১৮ । ২৭ জ্যৈষ্ঠ ১৪২৫
বাংলাদেশ তার শক্তি সামর্থ প্রকাশ করলো। বাংলার বাঘিনীরা দেখিয়ে দিলো তাদের ক্রিড়া নৈপুণ্য। নতুন রেকর্ড গড়লেন সালমা-রুমানা বাংলার বাঘিনীরা।

ছয় ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে টি-২০ এশিয়া কাপের শিরোপা জিতলো বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। কুয়ালালামপুরে অনুষ্ঠিত আজকের ফাইনালে বাংলাদেশ ৩ উইকেটে হারিয়েছে শক্তিশালী ভারতকে।
টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১১২ রান করে ভারত। জবাবে ২০ ওভারে ৭ উইকেটে ১১৩ রান তুলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এই প্রথমবারের মত এশিয়া কাপের শিরোপা জিতলো সালমা-রুমানা বাংলার বাঘিনীরা।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম