Home / প্রধানমন্ত্রী / জি-৭ আউটরিচ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
pm+canada+gov+dineer+mbd-5

জি-৭ আউটরিচ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মাস্টারি বিডি ।
ঢাকা । ১০ জুন ২০১৮ । ২৭ জ্যৈষ্ঠ ১৪২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার সকালে জি-৭ শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনস্থলে পৌঁছলে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তাঁর স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডো তাঁকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী সেখানে অন্য বিশ্বনেতাদের সঙ্গে অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেন এবং ফটোসেশনে অংশ নেন। এদিন পরে প্রধানমন্ত্রীর আউটরিচ অধিবেশনের বিভিন্ন সেশনে যোগ দেওয়ার এবং জলবায়ু পরিবর্তন, বাণিজ্য, বৈশ্বিক সন্ত্রাস ও মিয়ানমারের রোহিঙ্গা জাতিগত নিধনসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে বক্তব্য দেওয়ার কথা।

PM+g7+canada+mbd-5

শনিবার সকালে সড়কপথে কুইবেক সিটি থেকে প্রায় ১৪৫ কিলোমিটার দূরে লা মালবাইয়ে পৌঁছান প্রধানমন্ত্রী।

বিশ্বের অর্থনৈতিক পরাশক্তিগুলোর সংগঠন জি-৭-এর সদস্য রাষ্ট্রগুলো হচ্ছে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

PM+g7+canada+mbd-6

অনুষ্ঠানে আর্জেন্টিনার প্রেসিডেন্ট এবং জি-২০-এর সভাপতি মাউরিকো ম্যাকরি, হাইতির প্রেসিডেন্ট ও ক্যারিবিয়ান কমিউনিটির সভাপতি জোভেনেল মইসি, জ্যামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রিউ হোলনেস, কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা, মার্শাল আইল্যান্ডের প্রেসিডেন্ট হিলদা হেইনি, নওয়ের প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ, রুয়ান্ডার প্রেসিডেন্ট ও আফ্রিকান ইউনিয়নের সভাপতি পল ক্যাগামি, সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সাল, সিসিলির প্রেসিডেন্ট ড্যানি ফেউরি, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসা, ভিয়েতনামের প্রেসিডেন্ট নগুয়েন জুয়ান পুউচ, ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ডের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন ল্যাগারডি, ইকোনমিক কো-অপারেশন ও ডেভেলপমেন্ট সংস্থার মহাসচিব জোসে অ্যাঞ্জেল গুরিয়া, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং বিশ্বব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টালিনা গিউরগিভা সম্মেলনে যোগ দেন।

PM+g7+canada+mbd

বাংলাদেশের প্রধানমন্ত্রী আজ পরে আউটরিচ অধিবেশনের বিভিন্ন সেশনে যোগ দেবেন এবং জলবায়ু পরিবর্তন, বাণিজ্য, বৈশ্বিক সন্ত্রাস ও মিয়ানমারের রোহিঙ্গা জাতিগত নিধনসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে বক্তব্য দেবেন। প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী কয়েক বছর ধরে বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতি এবং গণতন্ত্র, সুশাসন, দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নের বিষয়গুলোও তুলে ধরবেন।

pm+canada+gov+dineer+mbd-3

গভর্নর জেনারেলের নৈশভোজে প্রধানমন্ত্রী : আগের দিন কুইবেকে শুক্রবার সন্ধ্যায় জি-৭ শীর্ষ সম্মেলন ও আউটরিচ অধিবেশনে যোগ দিতে যাওয়া রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে কানাডার গভর্নর জেনারেল জুলি পায়েটের দেওয়া এক নৈশভোজে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী । বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

19 3 26 8888

আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬ মাসস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নয়, গুলশান অ্যাভেনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতেই …

Leave a Reply

Your email address will not be published.