Home / বিনোদন / নাটক / মধু ইসলাম : থিয়েটার থেকে যার পথচলা শুরু
modhu+islam+model+mbd (2)

মধু ইসলাম : থিয়েটার থেকে যার পথচলা শুরু

মাস্টারি বিডি ডটকম । শান্তা ইসলাম
ঢাকা । ১৫ নভেম্বর ২০১৭ । ০১ অগ্রহায়ণ ১৪২৪

আমাদের শোবিজে প্রতিদিন অনেক নতুন নতুন শিল্পী আসছে। আর তারা নিজেদের প্রতিভা দিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করছে। তারা যেমন ভালো কাজ করতে চায় ঠিক তেমনি দেশের মিডিয়াকে সবার মাঝে আরো পরিচিতি করে তুলতে চায় ।

শৈল্পিক গুণাবলির সুবাদে শোবিজের ঝলমলে ভুবনে ধীর ধীরে এগিয়ে যাচ্ছেন মধু ইসলাম। মধু ইসলামের প্রথম কাজ থিয়েটারে। থিয়েটার থেকে তার পথচলা শুরু।

নাটক, বিজ্ঞাপনচিত্র, চলচ্চিত্র ও ফটোশুট- শোবিজের সব মাধ্যমের সাথেই নিজেকে আষ্টেপৃষ্ঠে সম্পৃক্ত করেছেন সুন্দরীএই অভিনেত্রী। শৈশবের লালিত স্বপ্ন বাস্তবায়ন করার জন্য ইতোমধ্যে এই লাস্যময়ী নিজের স্বপ্নের বীজ বপন করেছেন। তিনি মনে করেন, ধৈর্য্য, নিষ্ঠা ও সততার সাথে কাজ করলে যেকোন ক্ষেত্রেই সফলতা অর্জন করা সম্ভব।

modhu+islam+model+mbd (1)

মধু ইসলাম বলেন, অনেকেই অনেক কিছু করতে চায় । আমি কিন্তু একজন সত্যিকারের শিল্পী হওয়ার স্বপ্ন নিয়েই এই জগতে এসেছি। এর মাঝে কাজ করেছে সুমন এ্যারোমা বিজ্ঞাপনে, মেহেদী বিজ্ঞাপনে। করেছে নাটকে কাজ । করেছেন নামিদামি কিছু ফ্যাশন হাউসের কাজ। নিজের যোগ্যতা ও সততা দিয়েই টিকে থাকতে চাই। আমি ধীরে ধীরে এগিয়ে যাওয়ায় বিশ্বাস করি।

মধু ইসলাম আরো বলেন, আশা করি দর্শকদেরকে ভালো কিছু উপহার দিতে পারবো। এছাড়া বেশ কয়েকটি চলচ্চিত্র ও টিভি নাটকে কাজ করার ব্যাপারে কথাবার্তা চলছে। ব্যাটে-বলে মিলে গেলে কাজ করতে পারি। এখনই কিছু বলতে পারছি না। আমি কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিতে বেশি বিশ্বাস করি। তবে বর্তমানে আমার খুবই ব্যস্ত সময় কাটছে।

অনেকগুলো যেনতেন কাজ করে হারিয়ে যাওয়ার চেয়ে কোয়ালিটি সম্পন্ন অল্প কয়েকটি কাজ করেই নিজেকে সামনের দিকে এগিয়ে নিতে চাই।

একনজরে মধু ইসলাম
জন্ম : ১৮ আগস্ট, প্রিয় রং : লাল, প্রিয় পোশাক : শাড়ি, উচ্চতা : ৫ ফিট ৬ ইঞ্চি, ভাল লাগে : বই পড়তে ।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 1 26

অব্যাহতি পেলেন মেহজাবীন

ঢাকা, মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬ মাসস অর্থ আত্মসাৎ, হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ এনে গত বছর …

Leave a Reply

Your email address will not be published.