Home / জলবায়ু / এলজিইডির ক্রিম্প প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
181654455

এলজিইডির ক্রিম্প প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৮ নভেম্বর ২০২৬ মাসস

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রজেক্ট (ক্রিম্প)-এর চুক্তি ব্যবস্থাপনা ও অগ্রগতি পর্যালোচনা সভা বুধবার (১৮ নভেম্বর ২০২৬) রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনের ৪র্থ তলার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী সাইফুল কবীর সভায় সভাপতিত্ব করেন। সভায় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের ডিরেক্টর, সালমা শহীদ, আবু সালেহ মোঃ হানিফ, মোঃ গোলাম আজম, মোঃ গোলাম ইয়াজদানী, মোঃ দেলোয়ার হোসেন মজুমদার ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল মালেক উপস্থিত ছিলেন। এসময় এলজিইডির সাতক্ষীরা, বরগুনা ও ভোলা জেলার এবং এলজিইডি সদর দপ্তরের নির্বাহী প্রকৌশলী ও উপজেলা প্রকৌশলী, সহকারী প্রকৌশলীসহ কেএফডব্লিউ এর প্রতিনিধি এসকে তৌহিদুর রহমান ও ডিএমএস কনসালটেন্টগণ সভায় অংশ নেন। এছাড়া ঠিকাদার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও তাদের মনোনীত প্রতিনিধি এবং প্রকল্প ব্যবস্থাপকরাও এসময় উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারী ঠিকাদার প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল মেসার্স মোঃ রাশাদুজ্জামান, মেসার্স মীর আখতার হোসেন এবং এস. অনন্ত বিকাশ ত্রিপুরা লিমিটেড।
এ সময় ক্রিম্প-এর প্রকল্প পরিচালক মোঃ আবদুল খালেক সার্বিক অগ্রগতি বিষয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করেন। সভায় চুক্তির অবস্থা, লক্ষ্যমাত্রার বিপরীতে কাজের অগ্রগতি, বিলম্ব, গুরুত্বপূর্ণ সমস্যা এবং সেগুলো সমাধানে প্রস্তাবিত পদক্ষেপ তুলে ধরা হয়। এছাড়া জনবল ও যন্ত্রপাতি সংগ্রহ (মোবিলাইজেশন) এবং পরিবেশগত, সামাজিক, স্বাস্থ্য ও নিরাপত্তা (ইএসএইচএস) বিষয়গুলো উপস্থাপন করা হয়।
আলোচনায় বাস্তবায়নের প্রতিবন্ধকতা, চুক্তিগত জটিলতা, সংশোধনমূলক ব্যবস্থা, দায়িত্ব বণ্টন এবং প্রকল্পের কাজ যথাসময়ে শেষ করার করণীয় নিয়ে আলোচনা হয়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

0214

পবিত্র কুরআনের আয়াত লেখা ঐতিহাসিক পান্নার গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ

১১ নভেম্বর ২০২৬ মাসস পবিত্র কুরআনের আয়াতুল কুরসি খোদাই করা ভোপালের রাজপরিবারের ঐতিহাসিক পান্নার গয়না …