Home / উদ্যোগ / জয়পুরহাটে ২৪ কোটি ৩৪ লাখ টাকার উন্নয়ন
joypurhat+mbd

জয়পুরহাটে ২৪ কোটি ৩৪ লাখ টাকার উন্নয়ন

মাস্টারি বিডি ডটকম ।
জয়পুরহাট । ১০ মার্চ ২০১৮ । ২৬ ফাল্গুন ১৪২৪

জয়পুরহাট জেলা পরিষদ বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ২৪ কোটি ৩৪ লাখ ৬৪ হাজার টাকা ব্যয়ে ২ হাজার ৩৫৮টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে।

জেলা পরিষদ সূত্র সংবাদমাধ্যমকে জানায়, বর্তমান আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের বিগত নয় বছরে ওই সব প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। বাস্তবায়িত প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ৩২ লাখ টাকা ব্যয়ে আক্কেলপুর উপজেলার সোনামূখী ইউনিয়ন কমপ্লেক্স ভবন নির্মাণ, ১৪ লাখ টাকা ব্যয়ে জয়পুরহাট কেন্দ্রীয় শহীদ মিনার পুনর্নির্মাণ, ২ লাখ ৩৫ হাজার টাকা ব্যয়ে শহীদ ডা. আবুল কাশেম ময়দানে অবস্থিত ’৭১-এ স্বাধীনতার ঘোষণাপত্রের স্মৃতিফলক নির্মাণ। ১৪ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে পাঁচবিবি উপজেলার নন্দইল গ্রামে ’৭১-এ শহীদ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের স্মরণে ভাস্কর্য নির্মাণ, ৩২ লাখ টাকা ব্যয়ে সদর ডাকবাংলার ২নং বিল্ডিংয়ের ২য় তলা নির্মাণ। ২৪ লাখ টাকা ব্যয়ে সদর উপজেলার কড়ই কাদিরপুর বধ্যভূমিতে স্মৃতিসৌধ নির্মাণ। ৯ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে কালাই হতে বগুড়া সড়কে এবং জয়পুরহাট হতে হিলি সড়কে জেলা পরিষদের সীমানা ফলক নির্মাণ। ৬২ লাখ টাকা ব্যয়ে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার বাসভবন নির্মাণ।

সূত্রটি জানায়, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের বিগত নয় বছরে জেলার সার্বিক উন্নয়নে ওই সব প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান সংবাদমাধ্যকে বলেন, বর্তমান সরকার জেলার সার্বিক উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

27 8 13

মোবাইল ফোনের ব্যবহার কমেছে

ঢাকা, বুধবার ২৭ আগস্ট ২০২৫ মাসস দেশে প্রযুক্তির ব্যবহার পরিসংখ্যান অনুযায়ী প্রতি মাসেই বাড়ছে। ২০২৪-২৫ অর্থবছরের শেষ …

Leave a Reply

Your email address will not be published.