Home / বিনোদন / নাটক / একযুগ পরে এক নাটকে ফেরদৌসী মজুমদার ও সুবর্ণা মুস্তাফা!
ferdousi+mojumder+subarna+mbd-2

একযুগ পরে এক নাটকে ফেরদৌসী মজুমদার ও সুবর্ণা মুস্তাফা!

মাস্টারি বিডি | বাঁধন খান
বিনোদন বিভাগ | ঢাকা | ২২ মে ২০১৯ | ০৮ জ্যৈষ্ঠ ১৪২৬

অভিনেত্রী ফেরদৌসী মজুমদার ও সুবর্ণা মুস্তাফা। অসম্ভব শক্তিময়ী দুই অভিনেত্রী। এ দুজনকে বহুদিন পর এক ফ্রেমে নিয়ে আসলেন নির্মাতা চয়নিকা চৌধুরী। তার ‘তমোহর’ নাটকে একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন এ দুই জীবন্ত কিংবদন্তী অভিনেত্রী। ১৬ মে ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হয়েছে। ইফফাত আরেফিন তন্বীর রচনায় নাটকটিতে আরো অভিনয় করেছেন এফ এস নাঈম ও নাজিরা মৌ।

ferdousi+mojumder+subarna+mbd-3

ফেরদৌসী মজুমদার ও সুবর্ণা মুস্তাফাকে নিয়ে কাজ করার ব্যাপারে নাট্যকার ও নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, আমি আগেও এ দুই গুণী শিল্পীকে নিয়ে কাজ করেছি। তবে আলাদা আলাদা নাটকে। কখনো এক নাটকে দুজনকে নেওয়ার সৌভাগ্য হয়নি আমার। যতটুকু জানি, অন্তত এক যুগ পর তাঁরা দুজন একসঙ্গে অভিনয় করলেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.