মাস্টারি বিডি | শান্তা ইসলাম
চলচ্চিত্র ডেস্ক | ঢাকা | ২২ মে ২০১৯ | ০৮ জ্যৈষ্ঠ ১৪২৬
কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়ে জ্ঞান হারালেন মার্কিন অভিনেত্রী এবং ফ্যাশন মডেল এলি ফ্যানিং।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, চপার্ড ট্রফি ডিনারের সময় জ্ঞান হারান এ নায়িকা।

জানা যায়, এ অভিনেত্রী আচমকাই পড়ে যান। এরপরই তাকে দ্রুত উদ্ধার করা হয়। বড় কোনো আঘাত পাননি তিনি।
আর এ বিষয়ে ইনস্টাগ্রামে অভিনেত্রী নিজেই ছবি পোস্ট করে জানিয়েছেন তার টাইট পোশাক পরার বিড়ম্বনার কথা। তার পোশাক এতটাই টাইট ছিল যে তিনি অসুস্থ বোধ করছিলেন। এক পর্যায়ে জ্ঞান হারান তিনি।

ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘উপস, ১৯৫০-এর প্রাডা প্রম ড্রেস পরে মাথা ঘুরে পড়ে যাই। বাকিটা ঠিক আছে।’
প্রসঙ্গত, এলি ফ্যানিং এ বছর ফিল্ম ফেস্টিভ্যালের জুরির তালিকাতেও রয়েছেন।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম