Home / জাতীয় / অধ্যাপক আনিসুজ্জামান সার্ক সাহিত্য পুরস্কার পেলেন
অধ্যাপক আনিসুজ্জামান সার্ক সাহিত্য পুরস্কার পেলেন
anisuzzaman+sir+mbd-3

অধ্যাপক আনিসুজ্জামান সার্ক সাহিত্য পুরস্কার পেলেন

মাস্টারি বিডি । শিমুল আহসান
সাংস্কৃতিক প্রতিবেদন । ০৫ মে ২০১৯ । ২২ বৈশাখ ১৪২৬

বাংলা একাডেমির সভাপতি ও জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান ‘সার্ক সাহিত্য পুরস্কার ২০১৯’ পেয়েছেন।
সার্ক কালচারাল সেন্টার ঘোষিত এই পুরস্কারের জন্য অধ্যাপক আনিুসজ্জামানকে মনোনীত করা হয়েছে। আগামী ২১ মে ভুটানে এ পুরস্কার প্রদান করা হবে। সংবাদ বাসস-এর।

anisuzzaman+sir+mbd-2
অধ্যাপক আনিসুজ্জামান’র সার্ক সাহিত্য পুরস্কার প্রাপ্তিতে একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে তাঁকে বাংলা একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে। বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী ফুলের তোড়া দিয়ে অধ্যাপক আনিসুজ্জামানকে একাডেমি পরিবারের পক্ষ থেকে অভিনন্দিত করেন।
এ সময় একাডেমির সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক নীরুকুমার চাকমা, অধ্যাপক প্রদীপ কুমার রায়, ড. ইসরাইল খান, কবি কাজী রোজী, বাংলা একাডেমির পরিচালক-উপপরিচালক এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.